Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে কোচ রমেশকে নিয়ে মুখ খুললেন মিতালি

২০১৮ সালের মহিলা টি ২০ বিশ্বকাপে সেমিফাইনাল পরাস্ত হয় ভারত। ওই ম্যাচেই মিতালি রাজকে বাদ দিয়েছিলেন কোচ রমেশ পওয়ার। বিশ্বকাপের ব্যর্থতার জেরে এরপরই রমেশ ও মিতালির মধ্যে বাকযুদ্ধ চরমে ওঠে। পরে রমেশকে সরিয়ে কোচ করা হয় ডব্লিউভি রামনকে। ফের রামনকে সরিয়ে পওয়ারকে ভারতীয় মহিলা দলের হেড কোচ করা হয়েছে। তা নিয়েও রয়েছে বিতর্ক। এরই মধ্যে ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে রমেশ পওয়ার প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দলের ক্যাপ্টেন মিতালি রাজ। আজই আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল ভারতীয় মহিলা দলের টেস্ট জার্সি।

তিক্ততা ভুলে

তিক্ততা ভুলে

কোচ রমেশ পওয়ার ভারতীয় মহিলা দলের কোচ হওয়ার পরই অনেকে তাঁকে পরামর্শ দিয়েছিলেন মিতালির সঙ্গে তিক্ততা মিটিয়ে নিতে। মাঝে কী হয়েছে তা অজানা। তবে তিক্ততা মিটিয়ে যে ভারতীয় দলকে সাফল্য এনে দেওয়াই মিতালির লক্ষ্য তা তিনি জানিয়ে দিয়েছেন। মিতালি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে রমেশ প্রসঙ্গে বলেছেন, অতীত নিয়ে থাকা যায় না। আমি অনেক দিন ধরে খেলছি। আমার কোনও ইগো নেই। দেশের হয়ে খেলার সময় ব্যক্তিগত পছন্দ-অপছন্দও আমার কাছে গুরুত্বহীন। আমি সব সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সেভাবেই চলেছি বিগত ২১ বছর ধরে। দেশের হয়ে খেলা মানে দেশকে সেবা করা। এখানে ব্যক্তিগত বিষয় কখনোই থাকতে পারে না। বড় প্রেক্ষাপটে সব কিছুকে দেখা উচিত। অতীতে এমন বহু কিছু রয়েছে যেগুলিকে পিছনে রেখেই বর্তমান ও ভবিষ্যতে চলতে হয়।

লক্ষ্য স্থির

লক্ষ্য স্থির

টিম হোটেলে কোয়ারান্টিনে থাকাকালীনই জুম কলে সকলে মিলে ইংল্যান্ড সফরের রণকৌশল নিয়ে আলোচনা করেছেন বলে জানান মিতালি। তিনি বলেন, কোচের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। দলকে এগিয়ে নিয়ে যেতে অধিনায়ক ও কোচকে যে ভূমিকা পালন করতে হয় সেটাই হবে। এটা ঠিক, বিশ্বকাপ জেতা আমাদের প্রাথমিক লক্ষ্য। বিশ্বকাপে যাতে দল ভালো খেলে সেজন্য আমাদের তৈরি হতে হবে। কোচও এমনটাই চান। ফলে কেউ চাইও না তিক্ততা এখন বা ভবিষ্যতেও থাকুক। আমি কোনও সংঘাতে জড়ানোয় বিশ্বাসী নই। সে কারণেই এত বছর ধরে দেশের হয়ে খেলতে পারছি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এখন গুরুত্বপূর্ণ সময়। ইংল্যান্ড সফরের সঙ্গেই বিশ্বকাপের জন্যও ভারতীয় দল ধাপে ধাপে প্রস্তুত হবে বলে জানিয়েছেন মিতালি।

টেস্টের প্রস্তুতি

টেস্টের প্রস্তুতি

সাত বছর পর টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাও আবার ইংল্যান্ডে। মিতালি রাজ বলেন, টেস্টের আগে আমরা কয়েকদিন প্রস্তুতির জন্য পাব। টিম হোটেলে কোয়ারান্টিনে যোগ দেওয়ার আগে দলের ক্রিকেটাররা প্রস্তুতি সেরেছেন। মানসিকভাবেও আমরা প্রস্তুত। ইংল্যান্ডে নিভৃতবাস কাটিয়ে প্রস্তুতির আরও কিছু দিক নিশ্চিতভাবেই রয়েছে এবং তা হবেও। তবে টেস্ট নিয়ে প্রত্যাশা খুব বেশি করার প্রয়োজন নেই। কারণ, আমরা যেমন অনেকদিন পর টেস্ট খেলব, তেমনই বেশিরভাগ ক্রিকেটারেরই টেস্ট অভিষেক হবে ইংল্যান্ডে। উল্লেখ্য, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া নিয়মিত টেস্ট খেলে। এবার থেকে ভারতও সেই পথেই এগোবে। চলতি বছরেই দুটি টেস্ট রয়েছে। পারথে অস্ট্রেলিয়ার বলে গোলাপি বলে দিন-রাতের টেস্টও খেলবেন মিতালিরা। বিসিসিআই যেভাবে টেস্ট-সহ মহিলা দলের জন্য বেশি ম্যাচ খেলানোর বন্দোবস্ত করছে তাকেও স্বাগত জানিয়েছেন মিতালি।

দিন-রাতের টেস্ট

দিন-রাতের টেস্ট

মিতালি বলেন, পারথের ওয়াকায় দিন-রাতের টেস্ট আমরা প্রথম খেলব, সেটা একটা ঐতিহাসিক ব্যাপার। তার আগে গোলাপি বলে আমাদের ভালো করে অনুশীলনও করতে হবে। টেস্টে দেশকে নেতৃত্ব দিতে পারছি এটাও আমার কাছে খুব গুরুত্বের। একদিকে যেমন উত্তেজনা অনুভব করছি তেমনই একটু নার্ভাসও লাগছে। আমি অনেক দিন ধরে খেলছি এটা ঠিক। কিন্তু টেস্ট বেশি খেলিনি। দুটি টেস্ট এই বছর খেলতে পারার সুযোগ তাই নিঃসন্দেহে ভালো। অন্তত আমি জীবনে ভাবিনি দিন-রাতের টেস্ট কোনওদিন খেলতে পারব। সেটা হচ্ছে ভেবে আরও ভালো লাগছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+