India Women Captaincy: হরমনপ্রীতকে সরিয়ে ভারতের নতুন অধিনায়ক চান মিতালি, জানালেন পছন্দের নামও
India Women Captaincy: মহিলাদের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এই প্রথম বিশ্বকাপের নক-আউটে যেতে ব্যর্থ ভারতের প্রমীলা বাহিনী।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ই ভারতের স্বপ্নভঙ্গ করল। এই ব্যর্থতার জেরে এবার ভারতের মহিলা ক্রিকেট দলের নেতৃত্বে বদলের সম্ভাবনা জোরালো হচ্ছে।

মিতালি মনে করেন, এই মুহূর্তে দরকার ইয়ং লিডার, ফ্রেশ এনার্জি। ভারতীয় মহিলা দলের বিকাশ ও পারফরম্য়ান্সে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না বলেই মনে করেন মিতালি। তবে অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের আর দেরি করা উচিত নয় বলে অভিমত তাঁর। কেন না, এটাই সেরা সময়।
হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন স্মৃতি মান্ধানা। তবে মান্ধানাও টি২০ বিশ্বকাপে হতাশ করেছেন। বছর চব্বিশের জেমাইমা রডরিগেজ যেভাবে কঠিন সময়েও লড়াই চালান, সাফল্য পান, তাতে তাঁর এনার্জি ও নেতৃত্ব দেওয়ার গুণকে ইতিবাচক বলে চিহ্নিত করেছেন মিতালি রাজ।
মিতালির কথায়, যদি নির্বাচকরা অধিনায়ক বদলাতে চান, তাহলে এখনই সেরা সময়। আমি তরুণ কাউকেই নেতৃত্বে দেখতে চাইব। যদি সিদ্ধান্ত নিতে দেরি করা হয়, তাহলে আরেকটা বিশ্বকাপ কাছে চলে আসবে। এবারের টি২০ বিশ্বকাপে জেমাইমাকে ভালো লেগেছে।
জেমাইমার পারফরম্য়ান্সে খুশি মিতালি বলেন, সব সময় ভালো শুরুর পর তিনি যে বড় রান পেয়েছেন সেটা নয়। তবে যখনই দরকার পড়েছে তিনি মোমেন্টাম তৈরি করেছেন, কিংবা তা বজায় রাখার চেষ্টা করেছেন। জেমাইমার এনার্জি, সতীর্থদের বোঝানোর দক্ষতা বা কমিউনিকেশন স্কিল ও দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেন মিতালি।
মিতালি ভারতের ব্যর্থতার বেশ কয়েকটি কারণও চিহ্নিত করেছেন। সেগুলি হলো- সংযুক্ত আরব আমিরশাহীর স্লো ও লো পিচের সঙ্গে মানিয়ে নিতে না পারা। একইসঙ্গে ব্যাটারদের ভূমিকা কী হবে তা নিয়ে তাঁদের কাছে স্বচ্ছ ধারণা ছিল না বলেই মনে হচ্ছে। রিজার্ভ বেঞ্চও যেমন শক্তিশালী ছিল না, তেমনই ভুগিয়েছে নিম্নমানের ফিল্ডিং।
আইপিএল ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সাপ্লাই লাইন মজবুত করেছে। আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টি২০ ও একদিনের আন্তর্জাতিক তো বটেই, টেস্টেও সাফল্য পাচ্ছেন তারকারা। তবে মহিলাদের প্রিমিয়ার লিগের দুটি মরশুম হয়ে গেলেও ভারতের মহিলা টি২০ দল প্রত্যাশিত মানে পৌঁছতে পারেনি।
মহিলা ক্রিকেটের পরিকাঠামো যেমন এখন দেশে জোরালো, তেমনই তাঁদের আর্থিক উপার্জনের পথও অনেকটাই বাড়িয়েছে বিসিসিআই। পুরুষদের সঙ্গে মেয়েরাও সমান বেতন পান। এই পরিস্থিতিতে এবারের টি২০ বিশ্বকাপে ব্যর্থতা নিশ্চিতভাবেই ওয়েক আপ কল। ফলে নতুন করে সাজাতে আর দেরি করা উচিত নয় বলেই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি।












Click it and Unblock the Notifications