ভারত সফরের প্রথম পদক্ষেপ, দল ঘোষণা করল অস্ট্রেলিয়া দল
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি যে ক্রিকেটার তিনি ডাক পেলেন ভারত সফরের জন্য
মিচেল স্টার্ককে ছাড়াই ভারত সফরের দল ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।সামনেই অ্যাসেজ সিরিজও আছে। পায়ের পাতার চোট এখনও সারিয়ে উঠতে পারেননি স্টার্ক। তাই কোনও ঝুঁকি নিতে চাননি অজি নির্বাচকরা তাঁকে বাদ রেখেই ভারত সফরের জন্য দল ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেট অস্ট্রেলিয়ার বেতন সংক্রান্ত বিবাদ আগেই মিটে গেছে। ফলে বাংলাদেশ সফরের পর আগামী মাসের ১৭ তারিখ ভারতে আসার কথা অস্ট্রেলিয়া দলের। ভারতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এবং তিন ম্যাচের টি-২০ ম্যাচের সিরিজ খেলবে স্টিভ স্মিথ অ্যান্ড কোং।
জাতীয় নির্বাচক ট্রেভর হর্নস জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেমস ফকনার বাদ পড়লেও ভারত সফরের জন্য তাঁকে ফের দলে ফেরত আনা হয়েছে। ট্রেভরের মতে ভারতীয় উপমহাদেশে ফকনারের খেলার অভিজ্ঞতা রয়েছে। এমনকি আইপিএলেও নিয়মিত খেলেন ফকনার। তাই তাঁর ফেরার দরজা খুলেছে।

ভারত সফরের জন্য ঘোষণা করা দলে ফেরান হল নাথান কুল্টার-নাইলকে। ওয়ান ডে এবং টি২০ দু'দলেই ফেরান হল নাথানকে। নাথান ছাড়াও ভারত সফরের জন্য দলে ফেরান হল জেমস ফকনার এবং হিলটন কার্টরাইটকে।

জাতীয় নির্বাচক জানিয়েছেন দলে যাঁরা ফেরত আসবেন তাঁর নিশ্চিতভাবেই সুযোগ কাজে লাগাবেন।












Click it and Unblock the Notifications