এক সংসারে ১২টি আইসিসি ট্রফি! অস্ট্রেলিয়ান ক্রিকেট দম্পতির সাফল্যের কথা শুনলে চমকে যাবেন আপনিও

ক্রিকেট মাঠের তারকা দম্পতির অভাব নেই। বিরাট-অনুষ্কা থেকে কেএল রাহুল আথিয়া শেট্টি এই তালিকায় আছে একাধিক নাম। ভিন্ন পেশার খ্যাতনামা মহিলাদের বিয়ে করেছেন একাধিক ক্রিকেটার। কিন্তু সফল ক্রিকেটার দম্পতি খুব কমই আছে। এই তালিকায় উজ্জ্বলতম নাম মিচেল স্টার্ক এবং অ্যালিসা হিলি।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলিও অজি মহিলা দলের সদস্যা। সাফল্যের দিক থেকে কোন অংশেই স্টার্কের থেকে পিছিয়ে নেই অ্যালিসা । আইসিসি ট্রফি বিচার করলে বরং স্বামীকে টেক্কা দেবেন স্ত্রী। অজি ক্রিকেট দম্পতির সংসারে রয়েছে ১২টি আইসিসি ট্রফি। এমন জুটি ক্রিকেট বিশ্বে দ্বিতীয় আর নেই। যেখানে স্বামী-স্ত্রী মিলে জিতেছেন ১২টি আইসিসি ট্রফি।

mitchell starc and alyssa healy

আইসিসি ট্রফি জয় নিরিখে স্টার্ক বরঞ্চ কিছুটা পিছিয়েই থাকবেন তাঁর ক্রিকেটার স্ত্রীয়ের থেকে। কারণ এখনও পর্যন্ত তিনটি বিশ্বকাপসহ ও চারটি আইসিসি ট্রফি জিতেছেন অস্ট্রেলিয়া পুরুষ দলের এই তারকা পেসার। অন্যদিকে তার স্ত্রী অ্যালিসা হিলি জিতেছেন আটটি আইসিসি ট্রফি।

প্রথমেই না আসা যাক স্টার্কের পরিসংখ্যানের দিকে। ২০১৫ সালে আইসিসি একদিনের বিশ্বকাপ অস্ট্রেলিয়া জয়ীদলের সদস্য ছিলেন তিনি।স্টার্ক ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতেন, সেবার আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।

এরপর ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতে অজিরা। সেই দলেরও সদস্য ছিলেন স্টার্ক। ২০২৩ সালে দুটি আইসিসি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া পুরুষ দল একটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অন্যটি সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ। দুটি চ্যাম্পিয়ন দলের সদস্য মিচেল স্টার্ক।

অন্যদিকে ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় প্রবেশ করেন মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি।এখনও পর্যন্ত আটটি আইসিসি খেতাব জিতেছেন অ্যালিসা।পাশাপাশি রয়েছে কমনওয়েলথ গেমসে সোনাও। ২০১০ সালে প্রথম আইসিসি ট্রফি জয়ের স্বাদ পান অ্যালিসা হিলি।

সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া মহিলা দল। এরপর ২০১২,২০১৪,২০১৮, ২০২০,২০২৩ মোট ৬ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া মহিলা দল। প্রত্যেকবারই সদস্য ছিলেন অ্যালিসা হিলি। পাশাপাশি ২০১৩ এবং ২০২২ সালে একদিনের বিশ্বকাপ দলের সদস্যও অস্ট্রেলিয়া মহিলা এই ক্রিকেট তারকা।

২০১৫ সালে তাঁদের বাগদান হয়। এরপর ২০১৬ সালের ১৫ এপ্রিল বিয়ে করেন এই জুটি। বর্তমানে দেশের হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি চুটিয়ে সংসারও করছেন অ্যালিসা হিলি ও স্টার্ক। এমনকি ব্যাট ভাগ করে খেলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+