আচমকাই #MissYouYuvi ট্রেন্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কেন?

আচমকাই #MissYouYuvi ট্রেন্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কেন?

আচমকাই #MissYouYuvi ট্রেন্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবসরের এক বছর পর কিংবদন্তি যুবরাজ সিং যে এখনও ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে রয়েছেন, তা বোঝা গেল আরও একবার। এ সংক্রান্ত একের পর এক বার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যুবরাজের কেরিয়ার

যুবরাজের কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ান ডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা যুবরাজ সিং যথাক্রমে ১৯০০, ৮৭০১ ও ১১৭৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি শতরানেরও মালিক টিম ইন্ডিয়ার প্রাক্তন অল রাউন্ডার। বল হাতেও দেশকে গুরুত্বপূ্র্ণ ম্যাচ জিতিয়েছেন যুবি। টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ১০, ১২০ ও ২৯টি উইকেট নিয়েছেন যুবি।

যুবরাজের অবসর

যুবরাজের অবসর

২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন যুবরাজ সিং। ২০১৯ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ঠিক আজকেরই দিনে। এই উনিশ বছরে ভারতীয় ক্রিকেটকে অন্য স্তরে পৌঁছে দিয়েছিলেন যুবি। ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দেশের প্রাক্তন এই অল রাউন্ডার। তা সত্ত্বেও অবহেলা পেয়ে মনের জ্বালায় যে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে বুঝিয়ে দিয়েছিলেন যুবি।

২০১৯ বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন

২০১৯ বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন

অবসরের মুহূর্তে মনে পাথর রেখে যুবরাজ সিং বলেছিলেন, ২০১৯ বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সেই সুযোগ না দেওয়ার জন্য নির্বাচকদের একহাত নিয়েছিলেন যুবি। একই সঙ্গে ওই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল নির্বাচনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন ভারতীয় কিংবদন্তি।

যুবরাজের প্রতি টান

যুবরাজের প্রতি টান

অবসর নেওয়ার দিন কেঁদে ফেলেছিলেন যুবরাজ সিং। ক্যানসার জয় করে জীবনে ফিরে আসার গল্প শুনে আবেগতাড়িত হয়েছিলেন তাঁর ভক্তরাও। সেই আবেগে এখনও ডুবে থাকা নেটিজেনরা যুবির নামা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। #MissYouYuvi ট্রেন্ডকে সঙ্গে নিয়ে যুবরাজের ছয় ছক্কা থেকে বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবিতে ভরে গিয়েছেন টুইটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+