জেনে নিন কবে, কোথায় বসতে চলেছে আইপিএল ২০২৩-এর নিলামের আসর
জেনে নিন কবে, কোথায় বসতে চলেছে আইপিএল ২০২৩-এর নিলামের আসর
আইপিএল ২০২৩-এর মিনি নিলাম আয়োজিত হতে চলেছে কোচিতে। ২৩ ডিসেম্বর হতে চলেছে নিলাম প্রক্রিয়া। ইএসপিএল ক্রিকইনফোর খবর অনুযায়ী এক দিনের হবে এই নিলাম এবং তা আয়োজিত হবে কোচিতে। আইপিএল-এর ইতিহাসে এটাই প্রথম বার যেখানে কেরলে আয়োজিত হবে নিলাম। যদিও এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে সরকারী ভাবে কিছু জানানো হয়নি।

বিসিসিআই ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দিতে। এই মরসুমে প্রতিটা দল সর্বাধিক ১৫ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। ১০ জন ক্রিকেটারকে রিলিজ করে দিতে হবে। গত বছরই বিসিসিআই জানিয়ে দিয়েছিল একটি স্কোয়াডে সর্বাধিক ২৫ জন ক্রিকেটার থাকতে পারবে এবং নূনতম স্কোয়াড সাইজ হতে হবে ১৮ সদস্যের।
গত বছরের মেগা নিলামের পর যে টাকা ফ্রাঞ্চাইজিগুলির পার্সে রয়েছে তার সঙ্গে আরও পাঁচ কোটি টাকা জুরে এই বারের নিলামে অংশ নেওয়া যাবে। আইপিএল ২০২২-এর মেগা নিলামের পর সব থেকে বেশি টাকা পার্সে রয়েছে প্রীতি জিন্টার দল পাঞ্জা কিংসের। ৩.৪৫ কোটি টাকা রয়েছে পাঞ্জাব কিংসের পার্সে, ২.৯৫ কোটি টাকা রয়েছে চেন্নাই সুপার কিংসের পার্সে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্সে রয়েছে ১.৫৫ কোটি টাকা, রাজস্থান রয়্য়ালস এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে যথাক্রমে ৯৫ লক্ষ এবং ৪৫ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটলস এবং সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলির কাছে রয়েছে ১০ লক্ষ টাকা করে। ১৫ লক্ষ টাকা রয়েছে গুজরাত টাইটানসের কাছে। একমাত্র ফ্রাঞ্চাইজি যারা মেগা নিলামে সব টাকা খরচ করে ফেলেছে তারা হল লখনউ সুপার জায়ান্টস।












Click it and Unblock the Notifications