বিরাটকে হুমকি, পাকিস্তানে শতরান করা সহজ নয়, তোপ মিকি আর্থারের
একমাত্র পাকিস্তান ছাড়া আইসিসি-র প্রধান সদস্যপদভুক্ত প্রতিটি দেশেই শতরান করে ফেলেছেন বিরাট কোহলি।
একমাত্র পাকিস্তান ছাড়া আইসিসি-র প্রধান সদস্যপদভুক্ত প্রতিটি দেশেই শতরান করে ফেলেছেন বিরাট কোহলি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর কালে প্রথম একদিনের ম্যাচে শতরান করে সেখানে শতরানের খাতা খুলে ফেলেছেন ক্যাপ্টেন কোহলি।

এখন খালি বিরাটের বাকি পাকিস্তানের মাটিতে শতরান করা। কিন্তু যেহেতু পাকিস্তানের মাটিতে বিরাট কখনও খেলতে যাননি তাই সেখানে শতরান করার সুযোগও আসেনি। ৯ টি দেশের মাটিতে শতরান করে ফেলেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ১২ টি ম্যাচ খেলে এই প্রথম শতরান করে ফেললেন বিরাট কোহলি। এর আগে ২০১১ সালে পোর্ট এলিজাবেথে অপরাজিত ৮৭ ছিল সবচেয়ে বড় রান। খালি পাকিস্তানে এখনও অবধি বিরাট কোহলি খেলেননি। তাছাড়া আইসিসি-র প্রতিটি পূর্ণ সদস্য দেশেই করে ফেললেন শতরান।

ভারতের মাঠেই সবচেয়ে সফল ভারতীয় দলের অধিনায়ক। মোট ৭৯ ম্যাচে ৫৮.০৩ গড়ে তার রান ৩৮৩০। রয়েছে ১৪ টি শতরান। এছাড়া অস্ট্রেলিয়া-র মাটিতে ৪ টি শতরান, বাংলাদেশে ৫ টি শতরান, ইংল্যান্ডে,নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায়, জিম্বাবোয়ে ১টি করে শতরান রয়েছে। শ্রীলঙ্কা, ও ওয়েস্টইন্ডিজের মাটিতে রয়েছে যথাক্রমে ৪ টি ও ২ টি শতরান।
এহেন বিরাটকে নিয়ে প্রশ্ন মিকি আর্থারের। ভারতের অধিনায়ক বিরাট কোহলির পক্ষে পাকিস্তানে শতরান করা কঠিন হবে বলে দাবি করলেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। তাঁর সাফ বক্তব্যে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতীয় এই ক্রিকেটারকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না তারা। তাই আর নটা দেশে যিনি শতরান করেছেন তিনি পাকিস্তানে সহজে শতরান করতে পারবেন না।

পাকিস্তানের বিরুদ্ধে ১২টি একদিনের ম্যাচ খেলেছেন বিরাট। দু'টি শতরান এবং একটি অর্ধশতরান সহ ৪৫.৯০ গড়ে তাঁর রান ৪৫৯। এত কিছু জানার পরেও শুধু কি পাকিস্তানি কোচ হিসেবেই ভারতকে দেখবেন বা বলা ভালো ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিচার করবেন শুধু দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে।












Click it and Unblock the Notifications