উইলিয়ামসনের চেয়ে বিরাটকে এগিয়ে রাখায় ভনের 'ম্যাচ ফিক্সার' খোঁচা বাটকে
ইংল্যান্ডের সাউদাম্পটনে ১৮ জুন থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বিরাট কোহলিরা আইসিসি টেস্ট ক্রমতালিকায় রয়েছেন একে, কেন উইলিয়ামসনের দল রয়েছে দুইয়ে। এরই মধ্যে দুই অধিনায়কের মধ্যে তুলনা নিয়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে বাকযুদ্ধ শুরু হয়েছে প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাটের। বিরাটের পক্ষ নেওয়ায় বাটকে ম্যাচ ফিক্সার বলে খোঁচা দিলেন ভন।

ভনের বক্তব্য
মাইকেল ভন বলেছিলেন, কেন উইলিয়ামসন যদি ভারতীয় হতেন, তাহলে তাঁকেই বিশ্বের সেরা ক্রিকেটার বলা হতো। কেনকে বিশ্বের সেরা বলা যায় না কারণ সেটা বলতে দেওয়া হয় না। বিরাট কোহলিকে গ্রেটেস্ট আখ্যা না দিলে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হবে। আমি মনে করি, তিন ফরম্যাটেই সেরাদের তালিকায় কেন উইলিয়ামসন থাকবেন এবং নিঃসন্দেহে তিনি বিরাট কোহলির মতোই ভালো মানের ক্রিকেটার। কিন্তু বিরাটের মতো কেনের ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার নেই বা বিজ্ঞাপন থেকে বিরাটের মতো নিউজিল্যান্ডের অধিনায়কের আয় বছরে ৩০-৪০ মিলিয়ন বা তারও বেশি মার্কিন ডলার নয়।

বাটের সওয়াল
প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাট বিরাট ও কেন উইলিয়ামসনের মধ্যে ভনের তুলনা করা নিয়ে বলেন, বিরাট কোহলি এমন এক দেশের হয়ে খেলেন যেখানকার জনসংখ্যা বিরাট। সে কারণে তাঁর ফ্যানবেসও অনেকটাই বেশি। সর্বোপরি বিরাটের পারফরম্যান্সও অনেক ভালো। বিরাট কোহলির ইতিমধ্যেই ৭০টি আন্তর্জাতিক শতরান রয়েছে। যা এখনকার কোনও ক্রিকেটারের নেই।

ভনকে কটাক্ষ
এরপরই মাইকেল ভনকে কটাক্ষ করে সলমন বাট বলেন, বিরাট ও উইলিয়ামসনের মধ্যে তুলনা কে করছেন? মাইকেল ভন! তিনি ইংল্যান্ডের একজন ভালো অধিনায়ক নিঃসন্দেহে ছিলেন। কিন্তু তিনি যে পজিশনে ব্যাট করতেন সেই নিরিখে তাঁর পারফরম্যান্স উল্লেখযোগ্য কিছু নয়। তিনি টেস্টের পক্ষে নিঃসন্দেহে একজন ভালো ব্যাটসম্যান ছিলেন, কিন্তু একদিনের আন্তর্জাতিকে তাঁর একটিও শতরান নেই। ওপেনার হিসেবে যাঁর শতরান নেই, তিনি কী বলছেন সেটা অপ্রাসঙ্গিক। এটা কোনও আলোচনার বিষয়ই নয়। ভনের উদ্দেশ্যই হলো এমন কিছু বলা যা নিয়ে তর্ক-বিতর্ক হবে।

ম্যাচ ফিক্সার খোঁচা
বাটের মন্তব্য কানে যেতেই পাল্টা টুইট করেছেন ভন। তিনি লিখেছেন, সলমন বাটের নিজের মতামত ব্যক্ত করার অধিকার রয়েছে। আমার তো মনে হয় ২০১০ সালে ম্যাচ ফিক্সিংয়ের সময়ও তাঁর ভাবনাচিন্তা এমনটাই স্বচ্ছ ছিল! উল্লেখ্য, স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে ২০১০ সালে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হন বাট। তারপরও আর জাতীয় দলে ফিরতে পারেননি। তবে মজার বিষয় হলো ভনকে খোঁচা দিয়ে রক্ষা পেয়ে গিয়েছেন ওয়াসিম জাফর। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ভনকে উদ্দেশ করে হিন্দিতে লেখেন, হৃতিক রোশনের হাতে একটা অতিরিক্ত আঙুল থাকলেও খোঁচা দেওয়ার কাজটা ভনই করেন! যদিও ভন এই লেখার অর্থ বুঝতে না পেরে টুইটে লেখেন, মনে হয় আমার বক্তব্যকে তুমি সমর্থনই করেছো ওয়াসিম!
ছবি- ইনস্টাগ্রাম
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications