সত্যি কি তবে নিরাপদ নয় সচিনের এই বিশ্ব রেকর্ড! ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মন্তব্যে জোরালো হয়ে উঠছে প্রশ্ন
সত্যি কি তবে নিরাপদ নয় সচিনের এই বিশ্ব রেকর্ড! ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মন্তব্যে জোরালো হয়ে উঠছে প্রশ্ন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লর্ডসের মাঠে জো রুটের অপরাজিত শতরানের পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন জো রুট। ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়াও পর আরও হালকা মেজাজে খেলতে পারছেন রুট। প্রাক্তন অধিনায়কের কারণেই জয়ের মুখ প্রথম টেস্টে দেখেছে বেন স্টোকসের দল।

অ্যালেস্টার কুকের পর দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে ক্রিকেটের আদি ফরম্যাটে দশ হাজারের উপর রান করেছেন জো রুট। ২০১৭ সালে ইংল্যান্ডের অধিনায়ক থাকাকালীন অ্যালেস্টার কুক দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন। ইংল্যান্ডকে ৬৪টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ২৭টি। কুকের অবসরের পর ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন রুট। যা বর্তমানে রুট পদত্যাগ করার পর রয়েছে বেন স্টোকসের হাতে। সোমবার অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর জানিয়েছিলেন সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী সচিন তেন্ডুলকরের রেকর্ড সহজেই ভেঙে দেবেন জো রুট। টেস্টে গোটা বিশ্বে সর্বাধিক রানের মালিক সচিন তিনি করেছেন ১৫,৯২১ রান। স্কাই স্পোর্টসকে মার্ক টেলর বলেন, "এখনও পাঁচ বছর ক্রিকেট রয়েছে রুটের মধ্যে। আমি মনে করি তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবে। নিজের কেরিয়ারে ফর্মের শীর্ষে রয়েছে ও। ওর শরীর যদি সঙ্গ দেয় ১৫ হাজারের বেশি রান ও করতেই পারে।"

এই একই বক্তব্য ফুটে উঠলো ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের কলামে। 'দ্য টেলিগ্রাফে' একটি কলাম লিখেছেন ভন। সেখানে তিনি উল্লেখ করেছেন, "আমার কাছে গ্রাহাম গুচের মতোই ইংল্যান্ডের সর্ব কালের সেরা ব্যাটসম্যান জো রুট এবং যে ভাবে ও এগিয়ে চলেছে তাতে সচিন তেন্ডুলকরের সর্বাধিক টেস্ট রানের রেকর্ডও ভেঙে দিতে পারেন।" এর নেপথ্যে তিনি যুক্তি সাজিয়েছেন, "এখনও সচিনের থেকে ৬ হাজার রান কম করেছে ও কিন্তু ওর বয়স ৩১ বছর এবং জেমস অ্যান্ডারসন যদি ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যেতে পারে তখন আমি মনে করি জো-ও পারবে। ও ব্যাটিং করতে ভালবাসে।" টেস্ট ক্রিকেটে ২৬টি শতরান রয়েছে জো রুটের। অ্যালেস্টার কুক সর্বধিক ৩৩টি টেস্ট শতরান করেছেন ইংলিশ ক্রিকেটারদের মধ্যে।












Click it and Unblock the Notifications