ডায়পার পরা এই শিশুর স্ট্রেইট ড্রাইভ দেখে অবাক মাইকেল ভন, নেটিজেনদের মন্তব্য 'সচিন ইন মেকিং'
বয়স মেরেকেটে দুই থেকে আড়াই বছর হবে! এই বয়সে ব্যাট ধরা মানা যায়! কিন্তু ব্যাট ধরে প্রতি বলে ক্রিকেটের ব্যাকরণ মেনে নিখুঁত ড্রাইভ! যা দেখে চোখ ছানাবড়া ক্রিকেটমহলের।
বয়স মেরেকেটে দুই থেকে আড়াই বছর হবে! এই বয়সে ব্যাট ধরা মানা যায়! কিন্তু ব্যাট ধরে প্রতি বলে ক্রিকেটের ব্যাকরণ মেনে নিখুঁত ড্রাইভ! যা দেখে চোখ ছানাবড়া ক্রিকেটমহলের।
সোশ্যাল মিডিয়ায় দৌলতে আশ্চর্য প্রতিভার এক বিস্ময় বালকের হদিশ মিলেছে। ডায়পার পরেই ব্যাটিং করছে সেই বিস্ময় প্রতিভা। হাতে ব্য়াটিং গ্লাভস পরে একেবারে পোক্ত ক্রিকেটারদের মতো স্টান্স নিয়ে ব্যাটিং করছে সেই খুদে।
এই খুদের আশ্চর্য কীর্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে তা দেখে এবার অবাক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। অবাক ফক্স ক্রিকেটও। তারা পোস্টে লিখেছে, 'ডায়পার পরার বয়সে এমন আশ্চর্য ব্যাটিং! সত্যিই মুগ্ধ করল। এই বয়সে ও যে টেকনিক নিয়ে ব্যাটিং করছে, অনেক ক্লাব ক্রিকেটারেরই সেই টেকনিক নেই!'
🏏 This boy has all the shots already and he’s only a couple of years old! pic.twitter.com/TAPaLSfw6L
— Clubbie (@Clubbie) November 9, 2019
কেউ আবার ভনের পোস্টের নিচে গিয়ে সচিন...সচিন... চ্যান্ট জুড়েছেন। সব মিলিয়ে ডায়পার পরা দুই থেকে আড়াই বছরের শিশুর ব্যাকারণ মেনে ড্রাইভ শটে মুগ্ধ ক্রিকেটদুনিয়া। এই ভিডিও সচিন-সৌরভ-দ্রাবিড়-বিরাট- রোহিতরা দেখেছেন কিনা জানা নেই! দেখলে তাঁদের মন্তব্যের অপেক্ষায় নেটিজেনরা।
Surely he has an English cat or dog ... 😜 https://t.co/WtIvAXDrd5
— Michael Vaughan (@MichaelVaughan) November 11, 2019
Click it and Unblock the Notifications