ধোনি ও ঋষভের প্রশংসায় ক্লার্ক, কী বললেন অজি লেজেন্ড

ধোনি ও ঋষভের প্রশংসায় ক্লার্ক, কী বললেন অজি লেজেন্ড

একই মঞ্চে দুই প্রজন্ম।

একদিকে ভারতীয় ক্রিকেটের লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি, ইংল্যান্ড বিশ্বকাপে যাঁর মন্থর ব্যাটিং আতস কাচের নিচে রাখা হয়েছে।

অন্যদিকে ধোনিরই শিষ্য বলে পরিচিত তরুণ ঋষভ পন্থের উত্থানে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত দেখছে অনেকে।

ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে এক সুতোয় বাঁধলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড মাইকেল ক্লার্ক। ধোনি ও পন্থের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি কী বললেন দেখে নিন।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
ধোনি সম্পর্কে ক্লার্ক

ধোনি সম্পর্কে ক্লার্ক

মাইকেল ক্লার্কের চোখে মহেন্দ্র সিং ধোনি একজন গ্রেট। তিনি যেমনই খেলুন, যাই করুন, দলের কথাই ভাবেন। এই বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং দেখে যাঁরা সমালেচনায় সরব হয়েছেন, তাঁদের উদ্দেশে ক্লার্কের বার্তা, লিগ পর্যায়ে সেভাবে জ্বলে উঠতে না পারলেও, টুর্নামেন্টের নক আউট স্টেজে অন্য ধোনিকে দেখা যাবে। ক্যাপ্টেন কুলের এই পারফরম্যান্স দেখে বিপক্ষ দলের অধিনায়ক যদি ধোনিকে বাদ দিয়ে নিজেদের গেমপ্ল্য়ান বানান, তবে ভুল করবেন বলেই সতর্কও করেছেন মাইকেল ক্লার্ক।

ঋষভ সম্পর্কে ক্লার্ক

ঋষভ সম্পর্কে ক্লার্ক

দুটি ম্যাচে চার নম্বরে নেমে ধামাকাদার ব্যাটিং করে ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেট দলের সামনে নতুন রাস্তা খুলে দিয়েছে বলে মনে করেন মাইকেল ক্লার্ক। আর একটু পরিণত হলে ঋষভই ভারতের মিডিল অর্ডারের নেতৃত্ব দেবেন বলেও বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ধোনি ও ঋষভ

ধোনি ও ঋষভ

এমএস ধোনির মতো শিক্ষককে পেয়ে তাঁর কাছ থেকে ঋষভ পন্থের অনেক কিছু শেখা উচিত বলেই মনে করেন মাইলেক ক্লার্ক। কারণ, দুজনেই উইকেটরক্ষক ও হার্ড হিটার। কেরিয়ার শুরুর মুখে সিনিয়র ধোনিই, ঋষভকে সঠিক রাস্তা দেখাতে পারেন বলে মনে করেন অজি লেজেন্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+