মাইকেল ক্লার্ককে সপাটে চড় বান্ধবীর! প্রতারণার অভিযোগ, কেচ্ছা ঘিরে গালিগালাজে ধুন্ধুমার পরিস্থিতি

মাইকেল ক্লার্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন বান্ধবী জেড ইয়ারব্রুঘ। যিনি পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও স্টাইলিস্ট। বিগত কয়েক মাস ধরে ক্লার্ক ও জেড সম্পর্কে রয়েছেন। গত মঙ্গলবার তাঁরা কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টের নুসায় বিচের ধারে একটি রেস্তরাঁয় ডিনার করতে যান। তাঁদের সঙ্গে ছিলেন জেডের বোন জেসমিন ও তাঁর স্বামী তথা অস্ট্রেলিয়ার টুডে-র সঞ্চালক কার্ল স্টেফানোভিচ। এরই মধ্যে সেই পাবলিক পার্কে উপস্থিত অনেকেই সাক্ষী থাকলেন ধুন্ধুমার পরিস্থিতির।

ক্লার্ককে কষিয়ে চড়

দ্য ডেইলি টেলিগ্রাফের তরফে প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, ক্লার্ক খালি গায়ে তাঁর বান্ধবীর দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছেন। জেড ক্লার্কের উদ্দেশে প্রচুর গালিগালাজ করছেন। তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও এনেছেন। ক্লার্ক কাছে পৌঁছতেই তাঁকে সপাটে চড় কষান তাঁর বান্ধবী জেড।

প্রতারণার অভিযোগ

জেডের অভিযোগ, ক্লার্ক তাঁকে একটি ছবি পাঠিয়েছিলেন। যাতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তাঁর প্রাক্তন বান্ধবী পিই নেশন ডিজাইনার পিপ এডওয়ার্ডসের শয্যাসঙ্গী! এই মেসেজ জেডকে পাঠান ক্লার্ক। সঙ্গে লেখেন, আমার আজীবনের ভালোবাসা! গত ১৭ ডিসেম্বর ক্লার্ক ও এডওয়ার্ডস ঘনিষ্ঠ হয়েছিলেন বলে জানতে পেরেছেন জেড। যদিও ক্লার্ক এই অভিযোগ অস্বীকার করেন। ক্লার্ক জেডকে বোঝানোর চেষ্টা করতে থাকলেও তিনি ক্ষান্ত হননি। ক্লার্কের প্রাক্তন বান্ধবীর এডওয়ার্ডসের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান জেড। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে মিথ্যাবাদীও বলেন তিনি।

পাবলিক পার্কে ধুন্ধুমার

ক্লার্ক বলতে থাকেন, তুমি আমাকে মারতে পারো। কিন্তু যা বলছে তা একেবারেই সত্যি নয়। এই তুমুল বাকবিতণ্ডা যখন চলছে তখন সেখানে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, এখানে বাচ্চারা রয়েছে! যদিও তারপরও পরিস্থিতি উত্তপ্ত হতেই থাকে। ক্লার্ককে ধাক্কা মেরে ফেলে দেন জেড। তাতে ক্লার্ককে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এরপর জেডকে দূরে সরিয়ে নিয়ে যান জেসমিন। জেসমিন ও জেডের সঙ্গে ঘটনাস্থল ছাড়েন কার্ল। যদিও কার্লের সেখান থেকে চলে যাওয়া ঠিক হচ্ছে না বলে সতর্ক করতে থাকেন ক্লার্ক। ক্লার্ক ও জেডের কথোপকথনে প্রচুর আপত্তিজনক শব্দ থাকায় ভিডিওয় নানা অংশে বিপ আওয়াজ শোনা গিয়েছে।

কৃতকর্মে দুঃখিত প্রাক্তন অজি অধিনায়ক

পরে দ্য ডেইলি টেলিগ্রাফকে ক্লার্ক বলেন, এই ঘটনার দায় পুরোপুরিভাবে তিনিই নিচ্ছেন। নিজের কৃতকর্মে তিনি বিধ্বস্ত বলেও জানান। গত অগাস্টে ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে এনেছিলেন মাইকেল ক্লার্ক ও জেড ইয়ারব্রুঘ। পরের মাসে স্টেফানোভিচের বাড়ির বাইরে ক্লার্ক ও জেডের ছবি ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। ক্লার্কের সঙ্গে কিলির বিবাহবিচ্ছেদের পর কয়েক মাস এডওয়ার্ডসের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। ক্লার্ক ও কিলির এক কন্যা বর্তমান, তার নাম কেলসি-লি।

(ছবি- মাইকেল ক্লার্কের ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+