Champions Trophy: চ্যাম্পিয়ন হবে ভারত! ছন্দে ফেরা রোহিতকে নিয়েও বিরাট ভবিষ্যদ্বাণী মাইকেল ক্লার্কের
কয়েকদিন পরই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারত। ভারতীয় দলের মিশন এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। এবার ভারত ফেভারিটের তকমা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে। কোন দল জিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই নিয়ে নানা মুণির নানা মত। ভারতকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক।
নিজের দেশ অস্ট্রেলিয়া নয়, ক্লার্ক জয়ের মূল দাবিদার ধরছেন ভারতকেই। তাঁর মতে ভারতই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে, এখানেই থেমে না থেকে ক্লার্ক আরও বলেছেন রোহিত শর্মা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন।

ক্লার্ক বলেছেন, আমার বিশ্বাস এবার ভারতই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে। ভারতের অধিনায়ক আবার ছন্দে ফিরে এসেছেন। আমার মনে হচ্ছে রোহিত এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন। রোহিতকে রান করতে দেখলে খুবই ভালো লাগবে। তাঁর রান ভারতীয় দলের জন্য খুবই কার্যকরী হবে। বোলিংয়ে সর্বোচচ্ উইকেট পেতে পারেন জোফ্রা আর্চার, আমি জানি তিনি ইংল্যান্ডের বোলার। কিন্তু দল হিসাবে ইংল্যান্ডের থেকে খুব বেশি প্রত্যাশা না থাকলেও আর্চার যথেষ্ট ভালো করবেন বলে আমি আশাবাদী।
এখনও পর্যন্ত ভারত এই ট্রফি দুই বার করে জিতেছে। ভারতীয় দল প্রথম বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ২০০২ সালে(শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে)। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত এককভাবে ট্রফি জেতে। ২০১৭ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই রানে ফিরছেন রোহিত শর্মা। যাবতীয় সমালোচনাকে মাঠের বাইরে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্বমহিমায় হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কটকের বরবাটি স্টেডিয়ামে শতরান করে রোহিত যেন বুঝিয়ে দিলেন এখনও তিনি ফুরিয়ে যাননি। ২০২৪ সালে বিশ্বকাপ জেতার পরই টি২০ আম্তর্জাতিক থেকে অবসর নেন রোহিত-বিরাট। এবার কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে পুরো পুরি অবসর নেবেন রোহিত!
অন্যদিকে ফোকাসে আছেন বিরাট কোহলিও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭৩ রান করতে পারলেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রানের নিরিখে এই টুর্নামেন্টে শীর্ষে চলে আসবেন। কোহলি বর্তমানে ৫২৯ রান করে এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে আছেন। তবে বিরাট আরও কিছুদি খেলা চালিয়ে যেতে পারেন।
শনিবারই এই টুর্নামেন্ট খেলতে দুবাই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এক দিনও সময় নষ্ট না করে রবিবার থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications