IPL 2024, MI vs KKR: মুম্বইয়ের ডেরায় দুরন্ত জয় শ্রেয়সদের, প্লে-অফের আরও কাছে কেকেআর
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কেকেআর। এই ম্যাচটা কেকেআরের কাছে সম্মানের ম্যাচ। আইপিএলের পয়েন্ট টেবিলে ২ নম্বরে আছে নাইটরা। নেট রানরেট অন্য সব দলের থেকে অনেকটাই বেশি। প্লে-অফের দৌড়ে সুবিধা জনক জায়গায় কেকেআর। তবু মুম্বই ম্যাচে কোনও ঝুঁকি নিতে চাইছেন না শ্রেয়স আইয়াররা। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতে কলকাতা।দশ ম্যাচে মাত্র তিনটে জয় নিয়ে এই মুহূর্তে ৯ নম্বরে মুম্বই। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

MI vs KKR: দুরন্ত জয় কেকেআরের
মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রানে জয় পেল কেকেআর।ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। টপ অর্ডার পুরো ব্যর্থ হয় এই ম্যাচ। মণীশ পান্ডেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামায় কেকেআর।এরপর নাইট ব্যাটিংয়ের হাল ধরেন মণীষ পাণ্ডে ও ভেঙ্কটেশ আইয়ার।৮৩ রানের পার্টনারশিপ হল এই জুটিতে। ৩১ বেল ৪২ রান করে আউট হলেন পাণ্ডে।শেষ পর্যন্ত নাইটদের মানরক্ষা করলেন ভেঙ্কটেশ। ৫২ বলে ৭০ রান করে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন।।কেকেআর ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল। মু্ম্বইয়ের হয়ে বুমরাহ ও তুষারা ৩টি করে উইকেট নিলেন, পাণ্ডিয়ার সংগ্রহ ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই।
যদিও সূর্যকুমার যাদব ক্রিজে টিকে ছিলেন। কঠিন সময়ে সূর্যের সঙ্গে মুম্বই দলের হাল ধরেন টিম ডেভিড।৩৫ বলে ৫৬ রান করে রাসেলের বলে আউট হলেন সূর্য। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং দুটি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে গেল মুন্বই। ২৪ রানে জয় পেল কেকেআর।১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের আরও কাছে নাইটরা। অন্যদিকে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে অফ থেকে অনেক দূরে সরে গেল মুম্বই।
MI vs KKR: জয়ের জন্য মুম্বইয়ের লক্ষ্য ১৭০
আরব সাগরের তীরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কেকেআর। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বই দলেইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন রোহিত। অর্থাৎ, মুম্বই যখন ব্যাট করতে নামবে তখন রোহিত নামতে পারেন। কিন্তু সেই তালিকায় রোমারিয়ো শেফার্ডও রয়েছেন। মুম্বই ম্যাচ মানেই কেকেআরের কাছে প্রেস্টিজ ফাইট। কিন্তু এই ম্যাচেও ফ্লপ নাইটদের টপ অর্ডার। পাওয়ার প্লে-র মধ্যে ৪ উইকেট পড়ে যায় কলকাতার। এই ম্যাচে শুরুটা ভালো হয়নি নাইটদের। প্রথম ওভারেই নুয়ান তুষারার বড় শট খেলতে গিয়ে ৫ রান করে আউট হলেন ফিল সল্ট। ৬ বলে ১২ রান করেই তুষারার বলেই আউট হলেন অঙ্গকৃশ রঘুবংশী । নিজের ঘরের দলের বিরুদ্ধে রান পেলেন না নাইটদের নেতা শ্রেয়সও। ৬ রান করে তুষারার বলেই সাজঘরে ফিরলেন শ্রেয়স। এই ম্যাচে ব্যাটে হাতে ব্যর্থ হলেন সুনীল নারিন। ৮ রান করে পাণ্ডিয়ার বলে আউট হলেন নারিন। মনে করা হয়েছিল রিঙ্কু সিং এই ম্যাচে জবাব দেবেন। কিন্তু ৮ বলে ৯ রান করে চাওলার বলেই আউট হলেন রিঙ্কু।
এরপর নাইট ব্যাটিংয়ের হাল ধরেন মণীষ পাণ্ডে ও ভেঙ্কটেশ আইয়ার।৮৩ রানের পার্টনারশিপ হল এই জুটিতে। ৩১ বেল ৪২ রান করে আউট হলেন পাণ্ডে। রাসেল রান আউট হলেন ৭ রানেই। রমনদীপ বা স্টার্ক কেউই রান পেলেন না। শেষ পর্যন্ত ভেঙ্কটেশ করলেন ৫২ বলে ৭০ রান।কেকেআর ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৯ রান তুলল।মু্ম্বইয়ের হয়ে বুমরাহ ও তুষারা ৩টি করে উইকেট নিলেন, পাণ্ডিয়ার সংগ্রহ ২ উইকেট।
MI vs KKR: দুই দলের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের দল- ঈশান কিষাণ (উইকেটকিপার),সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জসপ্রীত বুমরাহ, নুয়ান তুষারা
কলকাতা নাইট রাইডার্সের দল- ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
MI vs KKR: টসে জিতল বোলিং মুম্বই
মরশুমের মাঝপথে আইপিএল। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। নাইটদের কাছে এই ম্যাচটা সম্মানের ম্যাচ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল মুম্বই। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দারুণ ছন্দে কেকেআর। আইপিএলে এখনও অবধি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০টি ম্যাচ খেলেছে কেকেআর। হেরেছে ৯টিতেই। ২০১২ সালে একমাত্র জয়টি পেয়েছিল কেকেআর। কলকাতার এই ম্যাচে একটা বড় ভরসা সুনীল নারাইন। শেষ কেকেআর মুম্বই এসে জিতে গিয়েছে ২০১২ সালে। ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন নারাইন। তাঁর বোলিং-এর জন্য। বর্তমান পরিস্থিতির নিরিখে এগিয়ে নাইটরা। কেকেআর পাবে না হর্ষিত রানাকে। দিল্লি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে তিনি এক ম্যাচ নির্বাসিত হয়েছেন। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতে কলকাতা। দারুণ ফর্মে আছেন ফিল সল্ট ও সুনীল নারিন।কেকেআর যেখানে লিগ টেবলের দু’নম্বরে। সেখানে মুম্বইকে এখন তীব্র ছন্নছাড়া দেখাচ্ছে। দশ ম্যাচে মাত্র তিনটে জয় নিয়ে তারা এই মুহূর্তে ন’নম্বরে। প্লে-অফে যেতে হলে বাদবাকি ম্যাচগুলো জিততে তো হবেই মুম্বইকে, একই সঙ্গে বাকি টিমের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে।












Click it and Unblock the Notifications