IPL 2024,MI vs DC: আইপিএলে প্রথম জয় পেল মুম্বই, চতুর্থ ম্যাচ হেরে লিগের লাস্ট বয় দাদার দল
রবিবাসরীয় আইপিএলে ডাবল হেডার। প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। লিগ টেবলে শেষ দুই দলের লড়াই। এ বার হারের হ্যাটট্রিকে মরসুম শুরু হয়েছে হার্দিক পাণ্ডিয়াদের। অন্যদিকে, একটি ম্যাচে মাত্র জয় পেয়েছে দিল্লি। শেষ ম্যাচে ঋষভ পন্থরা বড় ব্যবধানে হেরেছেন কেকেআরের কাছে। ফলে দুটি দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ের জন্য মরিয়া থাকবে দুই দলই। ম্যাচের যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

MI vs DC: প্রথম জয় মুম্বইয়ের
আইপিএলে জয়ের খাতা খুলল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে দিল্লিকে ২৯ রানে হারাল হার্দিক পাণ্ডিয়ার দল।নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলল মুম্বই। ২৭ বলে ৪৯ রান করে অক্ষর পটেলের বলে আউট হয়ে যান রোহিত। ছ'টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। আনরিখ নরকিয়া ম্যাচে শেষ ওভারে ৩২ রান খরচ করলেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রান ২০৫ তুলল দিল্লি। পৃথ্বি শ ৬৬ রান করলেন, জেরাল্ড কোয়েটজি মুম্বই দলের সবথেকে সফলতম বোলার। ৪ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নিলেন। বুমরাহ নিলেন দুটি উইকেট।এই ম্যাচ জিতে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিরাটদের টপকে লিগের লড়াইয়ে ৮ নম্বরে উঠে এল দিল্লি। ৫ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে লিগের লাস্ট বয় এখন দিল্লি।
MI vs DC: দিল্লির লক্ষ্য ২৩৫
রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ও দিল্লি। টসে জিতে ওয়াংখেড়েতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে যদিও শুরুটা দুরন্ত ছন্দেই করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষাণ ব্যাট হাতে ঝড় তোলেন পাওয়ার প্লে-তে।ওপেনিংম জুটিতে উঠে ৮০ রান। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে অক্ষর প্যাটেলের বলে আউট হলেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং তিনটি ছক্কা। দীর্ঘদিন পর চোট সারিয়ে ফের সূর্যকুমার যাদব হতাশ করলেন। ২ বল খেলে ০ রানেই আউট হলেন স্কাই। প্রত্যাবর্তনের ম্যাচে তাঁর পারফরম্যান্স কিন্তু স্বস্তি দিল না মুম্বই ইন্ডিয়ান্স দলকে।
৪২ রানে অক্ষর প্যাটেলের বলেই আউট হলেন ঈশান কিষাণ। তিলক বর্মাও ছয় রানে আউট হলেন। মুম্বইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক হার্দিক ও টিম ডেভিড। শেষ পর্যন্ত নরকিয়ার বলে ৩৩ বলে ৩৯ রান করে আউট হলেন হার্দিক। শেষ দিকে নেমে জ্বলে উঠেলন শেফার্ড। ১০ বলে ৩৯ রান করলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলল মুম্বই।
দিল্লির বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩৫ রান দিয়ে দুই উইকেটে পেয়েছেন, নরকিয়া ৪ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট পেলেন। চলতি আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স।
MI vs DC: দুই দলের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের দল- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার),সূর্যকুমার যাদব, , তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, মহম্মদ নবী, রোমারিও শেফার্ড, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জসপ্রীত বুমরাহ।
দিল্লি ক্যাপিটালসের দল- ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল,ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), , ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, ললিত যাদব, ঝে রিচার্ডসন, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।
MI vs DC: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত দিল্লির
আইপিএলের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি দলে হয়েছে দুটি পরিবর্তন। পাশাপাশি মুম্বই দলেও হয়েছে তিনটি পরিবর্তন। চাপের প্রেসার কুকারে থেকেই খেলতে নামছে দুই দল। আইপিএলে দিল্লি ও মুম্বইয়ের পারস্পরিক দ্বৈরথ হয়েছে ৩৩ বার। ১৮টি ম্যাচে জিতেছে মু্ম্বই ইন্ডিয়ান্স। দিল্লির জয় পেয়েছে ১৫টি ম্যাচে। ফলে পরিসংখ্যানে এগিয়ে আছে মুম্বই ইন্ডিয়ান্সই। এবার খুব একটা ভালো জায়গায় নেই দুই দলই। মম্বই ইন্ডিয়ান্স প্রথম তিন ম্যাচ হেরে লিগের লাস্ট বয় মুম্বই। অন্যদিকে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে দিল্লিও।
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের পারফরম্যান্স হতাশাজনক হলেও, মাঠের বাইরে কিন্তু রীতিমতো চর্চায় রয়েছেন হার্দিক-রোহিহতরা। দুই তারকা ক্রিকেটারের সম্পর্ক নিয়ে মরশুমের শুরু থেকেই জল্পনা তৈরি হয়েছে। গ্যালারি থেকে হার্দিককে বিদ্রুপ শুনতে হচ্ছে। এই ম্যাচের আগে দলের মধ্যে ঐক্যেকে বৃদ্ধি করতে জামনগরে গিয়েছিল মুম্বই দল।












Click it and Unblock the Notifications