IPL 2024, MI vs CSK: রোহিতের শতরানেও জয় অধরাই মুম্বইয়ের, ওয়াংখেড়েতে দাপট দেখাল সিএসকে

রবিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি মুম্বই ও চেন্নাই। ম্যাচটিকে আইপিএলের 'এল ক্লাসিকো'ও বলা হয়ে থাকে। এই দুটি দলই আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল।দুজনেরই নামে রয়েছে ৫টি করে ট্রফি জেতার রেকর্ড। তবে এই মরশুমের শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। তবে হার্দিক ব্রিগেড শেষ দুটি ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস নিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে। চেন্নাই সুপার কিংস পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। মুম্বই-চেন্নাই ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

MI vs CSK

Apr 14, 2024, 11:26 pm IST

MI vs CSK: ২০ রানে জিতল চেন্নাই

ওয়াংখেড়েত মুম্বইয়ের বিরুদ্ধে ২০ রানে জয় পেল চেন্নাাই।ওয়াংখেড়েত মুম্বইয়ের বিরুদ্ধে ২০ রানে জয় পেল চেন্নাাই।টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সিএসকে ব্যাটিংকে টানলেন ঋতুরাজ এবং শিবম দুবে। দুই জনের জুটি স্কোরবোর্ডে ৯০ রান তুলল। সিএসকে অধিনায়ক ৪০ বলে ৬৯ রান করে আউট হলেন। শিবম দুবে ৩৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকলেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং দুটি ছক্কা। ৪ বলে ২০ রানের ইনিংস খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করালেন মাহি।নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তুলল চেন্নাই।মুম্বই বোলারদের মধ্যে পাণ্ডিয়া দুটি, জেরাল্ড কোয়েটজি ও শ্রেয়স গোপাল একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শতরান করলেন রোহিত। রোহিত শর্মা ৬৩ বলে ১০৫ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও পাঁচটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলল মুম্বই। সিএসকে বোলারদের মধ্যে পাথিরানা ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিলেন। একটি করে উইকেট পেলেন তুষার দেশপাণ্ডে ও মুস্তাফিজুর রহমান।
Apr 14, 2024, 9:23 pm IST

MI vs CSK: জয়ের জন্য মুম্বইয়ের লক্ষ্য ২০৭

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও সিএসকে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ডিয়া। সিএসকের ওপেনিং জুটি রান পেলেন না। ৫ রান করেই জেরাল্ড কোয়েটজির বলে আউট হলেন রাহানে। এরপর রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গাইকোয়াড় চেন্নাইয়ের ইনিংসকে টানেন। ১৬ বলে ২১ রান করে শ্রেয়স গোপালের বলে আউট হলেন রাচিন। তবে ঋতুরাজের সঙ্গে লম্বা ইনিংস খেললেন শিবম দুবে। এই জুটিতে উঠল ৯০ রান। শেষ পর্যন্ত সিএসকে অধিনায়ক ৪০ বলে ৬৯ রান করে আউট হলেন। পাঁচটি করে চার ও ছক্কা ছি‌ল তাঁর ইনিংসে। শিবম দুবে করলেন ৩৮ বলে ৬৬ রান। ড্যারিল মিচেল ১৪ বলে ১৭ রান করে পাণ্ডিয়ার বলেই আউট হলেন। শেষ ওভারে মাঠে নামেন ধোনি। ৪ বলে ২০ রান করেন মাহি।নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান তুলল চেন্নাই।
Apr 14, 2024, 7:08 pm IST

MI vs CSK: দুই দলের প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের দল- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), তিলক বর্মা, টিম ডেভিড, মহম্মদ নবি, রোমারিও শেফার্ড, শ্রেয়স গোপাল, জসপ্রীত বুমরাহ, জেরাল্ড কোয়েটজি। চেন্নাই সুপার কিংসের দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শার্দূল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান।
Apr 14, 2024, 7:01 pm IST

MI vs CSK: টসে জিতল মুম্বই

রবিবার সন্ধ্যার ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি চেন্নাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স। সাফল্য এবং লড়াইয়ের বিচারে এটিকেই আইপিএলের জনপ্রিয়তম ম্যাচ বলা হয়। মহেন্দ্র সিংহ ধোনি চলতি মরশুম শুরুর ২ দিন আগে আচমকা নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন। তার বদলে চেন্নাই শিবির অধিনায়ক বেছে নিয়েছিল ঋতুরাজ গায়কোয়াডকে। অন্য়দিকে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে পাণ্ডিয়াকে। ফলে এই প্রথমবার চেন্নাই এবং মুম্বইয়ের মধ্যে ম্যাচ হচ্ছে যেখানে ধোনি বা রোহিত কেউই অধিনায়ক নন। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার করে আইপিএল খেতাব জিতেছে। আইপিএলে মুম্বই ও চেন্নাই মুখোমুখি হয়েছে ৩৮টি ম্যাচে। যার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২১টিতে, সিএসকের জয় ১৭টিতে। দুই দলের শেষ পাঁচটি দ্বৈরথে অবশ্য চেন্নাই সুপার কিংস ৪-১ ব্যবধানে এগিয়ে। গত বছরের আইপিএলে দুবারই জিতেছে ধোনির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+