ব্রাত্য রাহানেও ব্যাট হাতে বিধ্বংসী,নেপথ্যে মাহি মন্ত্র ?

কখনও বাতিল, কখনও ব্রাত্য, আইপিএল হোক বা জাতীয় দল। অজিঙ্কা রাহানের সঙ্গী এই শব্দ বন্ধগুলিই। কিন্তু শুধু ধ্রুপদী টেস্ট ক্রিকেট নয়, বিশে বিশের লড়াইয়েও তিনি যে বিস্ফোরণ ঘটাতে পারেন, তা ওয়াংখেড়েতে প্রমাণ করে দিয়েছেন অজিঙ্কা রাহানে।

সিএসকের জার্সিতে অভিষেক ম্যাচেই ২৭ বলে ৬১ রান। শনিবারের রাতে নিজেকে নতুন রূপে চেনালেন রাহানে। অথচ ম্যাচ খেলার কথা টসের সময় জানতে পারেন রাহানে। মঈন আলি ছিটকে যাওয়ায় তার সামনে দরজা খুলে যায়। আর ধোনির ভরসার দাম দিতে ভুল করলেন না রাহানে। ওয়াংখেড়েতে তুলোধনা করলেন রোহিতদের। চার ছক্কার ঝড় তুললেন।বুড়ো হাড়ে ভেল্কি বোধহয় একেই বলে।

রাহানে

ম্যাচ শেষে রাহানে বলেন, 'আমি খেলার কথা টসের সময় জানতে পারি। দুভার্গ্যজনক ভাবে মঈন ছিটকে যাওয়ায় আমাকে খেলতে বলা হয়।আমি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছি এবং নেটেও ভালো ছন্দে ছিলাম। আমি শুরু থেকেই ভালো ক্রিকেট শট খেলতে চেয়েছিলাম।সেটাই করেছি।'
একইসঙ্গে রাহানে উল্লেখ করেছেন, 'আইপিএল একটা বড় টুর্নামেন্ট। তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখাটা সব সময় গুরুত্বপূর্ণ।সব সময় ইতিবাচক থাকাটা গুরুত্বপূর্ণ, আমি সেটাই থাকি।'

২০২২ সালে নাইটদের সংসারে ছিলেন, কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারেননি। নিলামে সিএসকে টিম ম্যানেজমেন্ট তাকে ৫০ লক্ষ টাকায় দলে নেয়। রাহানে প্রথম ম্যাচ খেলেই বুঝিয়ে দিলেন টিম ম্যানেজেমেন্ট তার উপর আস্থা রেখে ভুল করেনি।

রাহানে

কোন মন্ত্রেই রাহানের থেকে এমন পারফরম্যান্স বার করে আনলেন ধোনি ? ম্যাচ শেষে ক্যাপ্টেন কুল নিজেই এই রহস্যের কিনাড়া করে দিয়েছেন। ধোনির কথায়,'ম্যাচ শুরুর আগে আমি রাহানেকে বলি, নিজের স্বাভাবিক খেলাটা খেলো। বাড়তি কোনও চাপ নিতে হবে না। আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমি অত্যন্ত খুশি রাহানে রান করায়।'

সিএসকে

ম্যাচের শুরুতেই ছিটকে যান পেসার দীপক চাহার। তবে তার অভাব পূরণ করে দিয়েছেন সিএসকের বাকী বোলাররা। তুষার দেশপাণ্ডের প্রশংসা করে ধোনি বলেন, 'আমরা ক্রমাগত ওকে বোঝাতাম, ওর থেকে আমাদের কী প্রত্যাশা। তুষার অত্যন্ত ভালো বোলার। তবে শেষ কয়েকটি ম্যাচে অতিরিক্ত নো করেছিল।সেটা এই ম্যাচে করেনি। রোহিতকে যে বলে আউট করল তা এক কথায় দুরন্ত।'

রাহানে হোক বা দেশপাণ্ডে,প্রত্যেকের পারফরম্যান্সের নেপথ্যে ক্যাপ্টেন কুলের ভোকাল টনিকই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+