চেন্নাই বধ করে ড্রেসিংরুমে কেক কেটে উৎসব মুম্বই ইন্ডিয়ান্সের
কেক কেটে চেন্নাই বধের উৎসবে মাতলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ারেরা। দীর্ঘক্ষণ টিম হোটেলে পার্টি মুডে দেখা গেল ঈশাণ কিষাণদের। দেখে নিন সেই পার্টির ভিডিও।
পরের পর ম্যাচ হেরে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স শনিবার জয়ে ফিরেছে লিগ শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। মাস্ট উইন ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে মহেন্দ্র সিং ধোনির সিএসকে হারিয়েছে আট উইকেটে। মুম্বই অধিনায়ক রোহিত শর্মার ম্যাচ উইনিং ইনিংসের উপর নির্ভর করে জয়ের সরণীতে ফেরে মুম্বই। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে ওই ম্যাচ জিততেই হত মুম্বইকে।
দীর্ঘদিন পর জয়ে ফেরায় এদিন ম্যাচ শেষে টিম হোটেলের মধ্যে কেক কেটে উৎসব করতে দেখা গেল মুম্বই ক্রিকেটারদের। মিচেল ম্যাকলানেঘান থেকে ঈশাণ কিষান, মায়াঙ্ক মারকান্ডে থেকে সূর্যকুমার যাদব সকলেই এই উৎসবে মাতেন। একে অন্যকে কেক মাখিয়ে এবং কেক খাইয়ে এই উৎসব করেন।
🎂➡🤦🏻#CricketMeriJaan #CSKvMI pic.twitter.com/DUMruDGlUd
— Mumbai Indians (@mipaltan) April 29, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দলের ক্রিকেটারদের কেক-পার্টির এই ভিডিও টুইটারে পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে কেকের মধ্যে নিজেই মুখ গুজে মজা করছেন নিউজিল্য়ান্ডের ম্যাকলানেঘান। দলের উইকেটরক্ষক ঈশান কিষাণকে দেখা যায় সূর্যকুমার যাদব এবং দলের অন্যান্য ক্রিকেটারদেরকে কেক ছুড়ে মজা করতে।একটা জয়ই যেন বদলে দিয়েছে গোটা মুম্বই ইন্ডিয়ান্স দলকে।
Click it and Unblock the Notifications