'বিরাট কাগজের অধিনায়ক', সমর্থন সূর্যকুমারের, নতুন বিতর্কে 'স্কাই'
'বিরাট কাগজের অধিনায়ক', সমর্থন সূর্যকুমারের, নতুন বিতর্কে 'স্কাই'
'বিরাট কাগজের অধিনায়ক'! আইপিএল ২০২০ জয়ের পর রোহিত শর্মার প্রশংসা করতে গিয়ে বিরাট কোহলিকে ট্রোল করে এমনই লিখেছেন এক ভক্ত। আর সেই টুইটেই সমর্থন জানিয়ে বিতর্কে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ সূর্যকুমার যাদব।

বিরাটকে নিয়ে মিম
১৫ নভেম্বর রোহিতের এক ফ্যান ক্লাব টুইটে কোহলিকে কাগজের অধিনায়ক বলে মিম পোস্ট করেন। মুহূর্তে রোহিত ভক্তদের শেয়ার করা এই মিম ভাইরাল হয়ে পড়ে। আর এরপরই ভারতের আনক্যাপ ক্রিকেটার সূর্যকুমার তাতে লাইক দিয়ে বসায় জোরালো বিতর্ক তৈরি হয়েছে।

কোন ছবি ঘিরে সমালোচনার ঝড়
মিম ছবিটিতে দেখা গিয়েছে, জনতার ভিড়ের দিকে বুক চিতিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবক। ভিড়ের বাঁ-দিকের জনতার উদ্দেশ লেখা বিসিসিআই সিলেক্টর। বুক চিতিয়ে এগোনো যুবককে চিহ্নিত করা হয়েছে হিটম্যান হিসেবে। ভিড়ের জনতার ডান দিকে এক ব্যক্তির উদ্দেশে লেখা 'কাগজের অধিনায়ক।'

সূর্যকুমারের সমর্থন
এরই সঙ্গে ক্যাপশনে লেখে হয়েছে, আমাকে নেকড়ের মধ্যে ছেড়ে দাও, আমি তাদের নেতা হয়ে ফিরে আসব! এই টুইটেই প্রথম মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব লাইক করে বসেন। পরে অবশ্য তিনি এই মিমে তাঁর সমর্থন তুলে নিয়েছেন। যদিও ততক্ষণে মিমটি নিয়ে সূর্য-র সমর্থনের পোস্টটি ভাইরাল হয়ে যায়।

ফ্যানেদের সমালোচনা
পোস্টে সূর্যকুমারের সমর্থনের পর অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। যেখানে ফ্যানেদের একটা বড় অংশ সূর্যকুমারের সমালোচনা করে ,এইভাবে ভারতীয় দলের জায়গা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে সূর্যকুমারের এই কাজে লজ্জিত হওয়া উচিত বলে মনে অনেকেই মন্তব্য করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications