Merry Christmas: মেয়ে জিভার কাছে ধোনিই সান্তা, বড়দিনে ভিন্ন লুকে মাহি, সাক্ষীর পোস্ট ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়
বুধবার বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। শুধু সাধারণ মানুষরাই নন পবিত্র ক্রিসমাসে মেতেছেন তারকারাও। বড়দিনের সঙ্গে প্রবলভাবে জড়িয়ে থাকে আরও একটা নাম। সান্তা ক্লজ। কথিত আছে বড়দিনের আগের রাতে সান্তা তাঁর ঝুলিতে উপহার নিয়ে আসেন শিশুদের। তাই শিশুদের কাছে বড়দিনে অন্যতম আর্কষণই হলেন সান্তা ক্লজ।
তবে মেয়ের কাছে সান্তা ক্লজ হলেন স্বয়ং ধোনিই। বড়দিনে দিনে ভিন্ন লুকে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। ক্রিসমাসের দিনেই একেবারে অন্য লুকে ধরা দিলেন ক্যাপ্টেন কুল। লাল সাদা জোব্বা, গালে নকল সাদা দাড়ি। চোখে চশমা। এক লহমায় দেখে বোঝার উপায় নেই এনি মহেন্দ্র সিং ধোনি না আসল সান্তা ক্লজ।

সাক্ষীর ইনস্টাগ্রাম পোস্ট দেখা গিয়েছে কন্যা জিভাকেও। ধোনিই জিভার কাছে হয়ে উঠেছেন সান্তা ক্লজ। ধোনিকে দেখা গিয়েছে ক্রিসমাস ট্রীর সামনে বসে থাকতে তাঁর আশে পাশে রয়েছে অনেক এবং বাক্সবন্দি উপহার। আবার কখনও এক ফ্রেমে ধোনি-সাক্ষী-জিভা। আবার জিভাকে দেখা গিয়ে গিয়েছে আনন্দে আত্মহারা হয়ে বাবার গালে চুম্বন করতে।
এই টুকরো টুকরো ছবির কোলাজ গুলোই বলে দিচ্ছে বড়দিনে আনন্দতে কতটা মাতোয়ারা ধোনি এবং তাঁর পরিবেরর সদস্যরা। সাক্ষী ছবি পোস্ট করে ক্যাপশনে শুধুই লিখেছেন ক্রিসমাস এবং একটি লাভ সাইন।
সোশ্যাল মিডিয়ায় ধোনির এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চেন্নাই সমর্থকদের কাছে ধোনি থালা নামেই পরিচিত। তাই একজন নেটিজেন থালা এবং সান্তা ক্লজকে মিশিয়ে লিখেছেন থালাক্লজ। আরও একজন লিখেছেন, ধোনি দারুনভাবে বড়দিনটা মেয়ের সঙ্গে কাটাচ্ছেন।
MS Dhoni as Santa Claus celebrating Christmas with his family.
— Tanuj Singh (@ImTanujSingh) December 25, 2024
- THIS IS BEAUTIFUL..!!!! ❤️ pic.twitter.com/XTrI397Rum
অন্যদিকে আরও এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার সকালে বড়দিন উপলক্ষ্যে সানা এবং ডোনার সঙ্গে পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৌরভ। ছবির সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, 'বড়দিনের শুভেচ্ছা সকলকে।'
সৌরভের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী ডোনার সঙ্গে একটি সোফায় বসে রয়েছেন মহারাজ। তাঁদের সামনে মাটিতে পাতা কার্পেটের ওপর হাঁটু মুড়ে বসে ছোট্ট সানা। তার সামনে যে হাজির স্বয়ং সান্তা ক্লজ। উপহারের ঝুলি নিয়ে। এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সান্টা-কেক-ক্যারল থেকে ক্রিসমাস ট্রি। বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর কলকাতা। ব্যতিক্রম নন মহারাজও।












Click it and Unblock the Notifications