খেলেন ক্রিকেট, কিন্তু ডাকসাইটে খ্যাতি পেয়েছেন মডেল হিসেবে , চিনে নিন

মেরিসা রিয়া অ্যাগুইলেরা ক্যারিবিয়ান মহিলা দলের হয়ে ক্রিকেট খেলা এই মহিলা এবার শুধু বাইশ গজ কাঁপাবেন না

দুটোই পথ পেরনো, একটা বাইশ গজের এ প্রান্ত থেকে ও প্রান্তে , আর অন্যটা র‍্যাম্পে ছন্দে ছন্দে হাঁটা। অনেকটা 'যে রাঁধে সে চুলও বাঁধে'-র সার্থক প্রকাশ। ক্যারিবিয়ান ক্রিকেট কন্যা মেরিসা রিয়া অ্যাগুইলেরা এবার অংশ নেবেন বিউটি পেজেন্টে।

 'যে রাঁধে সে চুলও বাঁধে'

'যে রাঁধে সে চুলও বাঁধে'

'আমি বিউটি পেজেন্ট সবসময়েই পছন্দ করতাম'- ক্রিকেটার মেরিসার কাছে এটা যেন চ্যালেঞ্জের একটা অন্য স্তর। ক্রিকেট ম্যাচে যেরকম প্রতি মুহূর্তে গেম বিভিন্ন মোড় নেয়, ঠিক তেমনিই এই মার্জার সরণীতে নিজেকে তুলে ধরাও একটা কঠিন চ্যালেঞ্জ পার করা।

আন্তর্জাতিক পেজেন্ট

আন্তর্জাতিক পেজেন্ট

সামনেই নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক পেজেন্টে নামতে চলেছেন মেরিসা। ক্যারিবিয়ান ক্রিকেট দল পাশাপাশি ত্রিনিদাদ এন্ড টোবাগো ক্রিকেট দলের হয়ে খেলেছেন তিনি। এবার তাঁর চ্যালেঞ্জ ভিয়েতনামে। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশানাল পেজেন্টে-র জন্য এখন চলছে জোরকদমে প্রস্তুতি।

তাঁর অনুপ্রেরণা

তাঁর অনুপ্রেরণা

১৯৯৮ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন উইন্ডি ফিৎজ উইলিয়াম। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সুন্দরী মাত করে দিয়েছিলেন বিশ্বের সব দেশের প্রতিযোগীদের। সেই সময়ে বছর তেরোর কিশোরী-র দু' চোখেও স্বপ্নের রামধনু বুলিয়ে নিয়েছিলেন তিনি।

কবে থেকে হাঁটছেন মার্জার সরণীতে

কবে থেকে হাঁটছেন মার্জার সরণীতে

এ পর্যন্ত পাঁচটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। ২০১১ সালে প্রথমবার হেঁটেছিলেন র‍্যাম্পে।

সম্মানের ঝোলা

সম্মানের ঝোলা

উইকেটের পিছনে ক্যারিবিয়ান মহিলা দলকে যিনি নিরাপত্তা দেন সেই মেরিসা ইতিমধ্যেই বেশ কিছু খেতাব পুড়ে ফেলেছেন। জিতেছেন 'মিস লেবার ডে ', ' মিস সুগার এন্ড এনার্জি ২০১৪'

সাম্প্রতিক পারফরম্যান্স

সাম্প্রতিক পারফরম্যান্স

২০১৭ মহিলা বিশ্বকাপে খেলা মেরিসা- সম্প্রতি সৌন্দর্য প্রতিযোগিতাতেও ফাটাফাটি ফল করেছেন। মিস ওয়ার্ল্ড ত্রিনিদাদ এন্ড টোবাগো প্রতিযোগিতার প্রথম রানার আপ হয়েছেন 'ক্যারিবিয়ান কৃষ্ণকলি'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+