IPL 2023 Auction: সর্বকালীন রেকর্ড গড়ে দল পেয়েছন কারান, রেকর্ড গ্রিনের-ও, মিমের ছড়াছড়ি সামাজিক মাধ্যমে
IPL 2023 Auction: সর্বকালীন রেকর্ড গড়ে দল পেয়েছন কারান, রেকর্ড গ্রিনের-ও, মিমের ছড়াছড়ি সামাজিক মাধ্যমে
আইপিএল-এর মিনি অকশনে হেডলাইন তৈরি করেছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারান এবং অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। ২৪ বছর বয়সী স্যাম কারান আইপিএল-এর ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে দল পেয়েছেন আইপিএল ২০২৩-এর জন্য আয়োজিত মিনি নিলামে, একই রক ভাবে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টাকার ক্রয় ক্যামেরুন গ্রিন। এ বারই প্রথম আইপিএল-এর নিলামে অংশ নেন গ্রিন।
|
রেকর্ড অর্থে কারানকে দলে নেয় পাঞ্জাব সুপার কিংস:
২০২১ আইপিএল-এর মিনি নিলামে করা ক্রিস মরিসের রেকর্ড ভেঙে সব থেকে বেশি দামের ক্রিকেটার হন কারান। ক্রিস মরিস ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে দল পেয়েছিলেন ২০২১ সালে। ৫.৫০ কোটি টাকায় কারানকে আইপিএল ২০২০-এর নিলামে কিনেছিল সিএসকে। কিন্তু তাকে শেষ পর্যন্ত রিলিজ করে দেয় সিএসকে-কে। স্যাম কারান খবরের শিরোনামে অনেক বেশি করে আসে যখন এই বছর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম তারকা হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হন এই বাম হাতি অলরাউন্ডার। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন স্যাম কারান। পাশাপাশি টুর্নামেন্টের সেরা নির্বাচিতও হন তিনি।
|
টুইটারে মিমের ছড়াছড়ি কারান এবং গ্রিনকে নিয়ে:
অপর দিকে ক্যামেরন গ্রিন ৭টি টি-২০ ম্যাচ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন এবং ক্যারিবিয়ান কিংবদন্তি কাইরন পোলার্ডকে রিপ্লেস করার দায়িত্ব তাঁর উপর। অন্য দিকে, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ১৩.২৫ কোটি টাকায় দল পেয়েছেন এই বারের আইপিএল-এ। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলে নিয়েছে। স্যাম কারান এবং ক্যামেরন গ্রিন দল পাওয়ার পর টুইটারে একের পর এক টুইট করেছেন দুই ফ্র্যাঞ্চাইজির সমর্থকেরা। এক সমর্থক টুইট করে লিখেছেন, "শারীরিক ভাবে প্রীতি জিন্টা এই দিনের নিলামে অংশ না নিলেও, মানসিক ভাবে তাঁর উপস্থিতি আমরা টের পেয়েছি।"
|
পাঞ্জাবকে 'থামস আপ' রাজস্থানের, লড়াই করার বার্তান ইরফান পাঠানের:
পাঞ্জাব কিংস আইপিএল-এর ইতিহাসে রেকর্ড অর্থ খরচ করে সই করিয়েছে স্যাম কারানকে। স্যাম কারানকে সই করানোর পর ক্রিস মরিসের একটি ছবি শেয়ার করে রাজস্থান রয়্যালস। যেখানে দেখা যাচ্ছে ব্যাট হাতে থামস আপ দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। উল্লেখ্য, ১৮.৫ কোটি টাকা কারানকে দলে নিয়ে আইপিএল-নিলামে সর্বোচ্চ দরে দল পাওয়া ক্রিকেটার হয়েছেন কারান। তিনি ছাপিয়ে গিয়েছেন মরিসকে। ইরফান পাঠান টুইট করে লিখেছেন, "এ বার লড়াই করো স্যাম কারান।"
|
টাকার যুদ্ধ:
অ্যালেক্সজান্ডার হার্টলি, ইংল্যান্ড মহিলা দলের ক্রিকেটার টুইট করেছেন এই দুই ক্রিকেটারের মানি ফাইট নিয়ে। সেখানে টাকার দ্বৈরথের ছবি তিনি তুলে ধরেছেন একটি কার্টুনের জিআইএফ পোস্ট করে।












Click it and Unblock the Notifications