ছয় বলে ছয় ছক্কা, রঞ্জিতে ১১ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি! এলিট লিস্টে নাম তুলে নয়া রেকর্ড আকাশের

ক্রিকেট বিশ্বে ইতিহাস গড়লেন মেঘালয়ের আকাশ চৌধুরী। প্রথম-শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে তিনি গ্যারি সোবার্স এবং রবি শাস্ত্রীর মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখালেন। একই সঙ্গে এই ফরম্যাটে দ্রুততম অর্ধশত রান করার নতুন রেকর্ডও গড়লেন তিনি।

মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করার পথে আকাশ ৮টি ছয় মেরেছেন। সুরাটে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এই অসাধারণ কীর্তি গড়েন আকাশ। মূলত বোলার, আটে ব্যাট করতে নেমেছিলেন। তিনি ব্যাট করতে নামেন যখন মেঘালয়ের স্কোর ৫৬৭/৬।

আকাশ ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিমার ডাবির বলে পরপর ছয়টি ছক্কা মারেন। এর আগে তিনি একটি ডট বল ও দুটি সিঙ্গল রান নিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় বলে পরপর ৬টি ছয় মেরে আকাশ গ্যারি সোবার্স এবং রবি শাস্ত্রীর পাশে নিজের নাম লেখান এলিট লিস্টে। মাইক প্রোক্টরও পরপর ৬টি ছয় মেরেছিলেন, তবে তা এক ওভারে নয়, দুই ওভার মিলিয়ে। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আকাশ প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৮টি ছয় মারার রেকর্ডও গড়েছেন।

আকাশের ব্যাটিং তাণ্ডব অব্যাহত থাকে পরের ওভারেও। অফস্পিনার টিএনআর মোহিতের বলে আরও দুটি ছক্কা মেরে তিনি দ্রুততম অর্ধ-শতরানের রেকর্ড গড়েন। মাত্র ১১ বলে এই মাইলফলক ছুঁয়ে তিনি ২০১২ সালে এসেক্সের বিরুদ্ধে লিসেস্টারশায়ারের ওয়েন হোয়াইটের ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধ-শতরানের ক্ষেত্রে সময় অনুসারে (উপলব্ধ তথ্য অনুযায়ী) এটি দ্বিতীয় দ্রুততম ইনিংস ছিল। আকাশ মাত্র ৯ মিনিটে এই রান করেন। এই রেকর্ডটি ক্লাইভ ইনম্যানের দখলে, যিনি ১৯৬৫ সালে লিসেস্টারশায়ারের হয়ে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ১৩ বলে অর্ধ শতরান করতে আট মিনিট সময় নিয়েছিলেন।

আকাশ কুমার চৌধুরী ১৪ বলে অপরাজিত ৫০ রান করে আউট হন, যার শেষ তিনটি বল ডট ছিল। মেঘালয় ৬২৮/৬ রানে তাদের ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে, অরুণাচল প্রদেশ মাত্র ৭৩ রানে অলআউট হয়, যেখানে আকাশ একটি উইকেট নেন। ফলো-অন করানোর পর, আকাশ আরও দুটি উইকেট নিয়ে অরুণাচল প্রদেশকে দিনের শেষে ২৯/৩ রানে আটকে রেখেছেন।

২৫ বছর বয়সী আকাশ চৌধুরী তাঁর ৩১তম প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন। এর আগে, তিনি ১৪.৩৭ গড়ে দুটি হাফ সেঞ্চুরি-সহ ৫০৩ রান করেছিলেন। এ ছাড়াও তিনি ২৮টি লিস্ট-এ ম্যাচ এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর আগের ম্যাচে বিহারের বিরুদ্ধে ৬২ বলে অপরাজিত ৬০ রান করার সময়ও তিনি চারটি ছক্কা মেরেছিলেন।

বোলিংয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে ২৯.৯৭ গড়ে ৮৭টি উইকেট, লিস্ট-এ ক্রিকেটে ২৯.২৪ গড়ে ৩৭টি উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৬.২৫ গড়ে ২৮টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+