ভেস্তে গেল বেতন নিয়ে বিসিসিআই -ক্রিকেটারদের দ্বিতীয় দফার বৈঠক
সিওএ-র কাছে দিন কয়েক আগেই বেতন বৃদ্ধি নিয়ে জোরকদমে বৈঠক করেছিল বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি
বিসিসিআই -য়ের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিল বিরাট-ধোনিরা। সেই দাবিমতো প্রথম দফায় বৈঠক হয়েছিল সিওএ অর্থাৎ ক্রিকেট অ্যাডমিনিসট্রেটিভ কমিটির সঙ্গে।

এদিকে এর আগে কোহলি- ধোনি এবং রবি শাস্ত্রীর সঙ্গে দিন কয়েক আগে বৈঠক করেন বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরের প্রতিনিধিরা। সেখানেই নিজেদের বেতন পরিকাঠামোয় পরিবর্তনের বিষয়ে কথা বলেন বিরাট - ধোনিরা। বোর্ডের সঙ্গে যাঁদের গ্রেড এ চুক্তি রয়েছে তাঁরা পাবেন বাৎসরিক ১২ কোটি টাকা। গ্রেড বি এবং গ্রেড সি-র ক্রিকেটাররা যথাক্রমে পাবেন ৮ কোটি ও ৪ কোটি টাকা। এর আগে যে বেতন কাঠামোয় ভারতীয় ক্রিকেটাররা টাকা পেতেন তার থেকে যা কার্যত আকাশ ছোঁওয়া।
কোহলি-পূজারা- অশ্বিনের মত গ্রেড -এ চুক্তিতে থাকা ক্রিকেটাররা এর আগ বাৎসরিক ২ কোটি টাকা পেতেন। অন্যদিকে গ্রেড বি ও সি ক্রিকেটাররা যথাক্রমে পেতেন ১ কোটি ও ৫০ লক্ষ টাকা। আসলে এই বেতন পরিকাঠামোয় টাকা পান অস্ট্রেলিয়ান ও ব্রিটিশ ক্রিকেটাররা। তাই ভারতীয় দল যাঁরা এখন দুরন্ত ফর্মে রয়েছেন তাঁরা নিজের বেতন সেরা কাঠামোয় চাইবেন তা নিঃসন্দেহে বলা যায়।
কোহলি- ধোনি যা দাবি করেছিলেন তার ভিত্তিতে বোর্ডের কাছ থেকে পুরো বিষয়টি জানতে চান সিওএ-র বিনোদ রাই। ২০১৮ থেকে ২০২৩ অবধি ভারতীয় বোর্ড ক্রিকেট থেকে কত রোজগার করতে চলেছে তার বিষয়েও জানতে চাওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications