নারীসঙ্গপ্রিয় শ্যেন ওয়ার্নের নয়া বান্ধবী ছবি ফাঁস, দেখুন কে তিনি
রোজই নতুন নতুন সঙ্গিনীর সঙ্গে তাঁর যোগাযোগ। নিজেই ফাঁস করলেন কার প্রেমে এখন তিনি মজেছেন।
তাঁর বিষাক্ত স্পিনে বিশ্বের তাবড় ব্যাটসম্যান মাত হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন। অজি স্পিনের জাদুকর শ্যেন ওয়ার্নের ক্রিকেটীয় প্রতিভা রীতিমতো ঈর্ষনীয়। পাশাপাশি মহিলা মহলে তাঁর জনপ্রিয়তাও কিছু কম যায় না। আর এইক্ষেত্রে বারবার বোল্ড হন ওয়ার্নি। সুন্দরীদের লাস্যে ধরা পড়ে যান প্রাক্তন অজি তারকা।

এই মুহূর্তে রোমান্সে ডুবে রয়েছেন এই লেগি। ৪৭ -র শ্যেনের মন কেড় নিয়েছেন বছর ৩২-র অজি মডেল এমিলি সিয়ার্স। যদিও এমিলি এখন থাকেন লস এঞ্জেলেসে। গুঞ্জনের শুরুটা অবশ্য কিছুদিন আগেই। একটি হলিউডি অনুষ্ঠানে দু'জনে হাজির হয়েছিলেন একসঙ্গে। এখনও দুরন্ত ফর্মে চলছে সেই প্রেম। ঘোষণা করেছেন খোদ ওয়ার্নিই। সোশ্যাল সাইটে নিজেদের ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি অস্ট্রেলিয়ান লেগি। বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর খুঁটিনাটি ডিটেলসও দিয়ে দিচ্ছেন শ্যেন। সব মিলিয়ে বিষয় একেবারে জমে গিয়েছে।

তবে ওয়ান ওমেন ম্যান অর্থাৎ একটি নারীর জীবনের পুরুষ হওয়া তো ওয়ার্নের ধাতে নেই। তাই এই মুহূর্তেও আরও দু -তিন জন মডেলের নামও তাঁর সঙ্গে শোনা যাচ্ছে। তাঁরা হলেন মডেল জেল্দা উইলিয়ামস, কারা ব্রেট।












Click it and Unblock the Notifications