MCC World Cricket Committee: এমসিসির ক্রিকেট কমিটিতে বাড়ল বাঙালির সংখ্যা, সৌরভের সঙ্গে কে পেলেন স্থান?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার ঝুলন গোস্বামী, এমসিসির ক্রিকেট কমিটিতে জায়গা পেলেন আরও এক ভারতীয় প্রতিনিধি। সোমবার এমসিসির কমিটিতে যুক্ত হলেন নতুন তিন সদস্য। ইয়ন মর্গ্যান, হেইদার নাইটের মতো দুই ইংল্যান্ডের প্রতি‌নিধির সঙ্গে যুক্ত হলেন চাকচহ এক্সপ্রেসও। এমসিসির ক্রিকেট কমিটির মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৪।

সম্প্রতি অ্যালিস্টার কুক এই কমিটি থেকে পদত্যাগ করেছেন।২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন অ্যালিস্টার কুক। এবার সেখান থেকেও অবসর নিতে চলেছেন এই বাঁহাতি ওপেনার। নিজের শেষ বছরটায় ক্রিকেটে মনোযোগ দিতে এমসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন কুক।

ঝুলন

কুকের পদত্যাগের ফলে সেই স্থান ফাঁকা ছিল। এই কমিটির চেয়ারম্যান মাইক গেটিং জানিয়েছেন, 'এমসিসির ওর্য়াল্ড ক্রিকেট কমিটিতে ঝুলন গোস্মামী, ইয়ন মর্গ্যান, হেথার নাইটে আমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই তিন ক্রিকেটারেই সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। নতুন তিন সদস্যেক ক্রিকেটের প্রতি ধারণা এবং অভিজ্ঞতা কমিটির কাজে সহায়তা করবে।'

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'মহিলা ক্রিকেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই কমিটিতে বেশ কয়েক বছর ধরে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো হচ্ছে। সুজি বেটস, ক্লের কনর সঙ্গে এবার ঝুলন গোস্মামী, নাইটও এই কমিটির সদস্য হলেন।'

ঝুলন

এদিকে ভারতের হয়ে দুই দশকের হয়ে বেশি সময় ক্রিকেট খেলেছেন গোস্বামী। টিম ইন্ডিয়ার হয়ে ২০৪ ওয়ানডেতে ২৫৫ উইকেট নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন চাকদহ এক্সপ্রেস। তবে একদিনের বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি গোস্বামীর। ২০১৭ সালে ইংল্যান্ডের একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন নাইট।

মর্গ্যান ইংল্যান্ডের পুরুষ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর নেতৃত্বেই ২০১৯ সালে প্রথমবার বিশ্ব জয়ের স্বাদ পায় ইংল্যান্ড।
১৪ সদস্যের এমসিসির ক্রিকেট কমিটিতে আগে থেকেই ছিলেন মাইক গেটিং(চেয়ারম্যান), জেমি কক্স, সুজি বেটস, ক্লের কনর, কুমার ধর্মসেনা, সৌরভ গঙ্গোপাধ্যায়, জাস্টিন ল্যাঙ্গার, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ এবং রিকি স্কিরিট।

এমসিসি

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির কোন দেশের ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করে না। সম্পূর্ণ স্বাধীন সত্ত্বা হিসেবে নিরপেক্ষ অবস্থানে থেকে ক্রিকেটের গবেষণা করে আসছে এমসিসি। মূলত কিনবদন্তি ক্রিকেটার ও বর্তমানের তারকা ক্রিকেটারদের ক্রিকেট জ্ঞানের সংমিশ্রণের মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে কাজ করাই এই কমিটির মূল উদ্দেশ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+