Sachin Tendulkar: সচিনকে বিশেষ সম্মান এমসিসির, ভারত-অস্ট্রেলিয়া টেস্টের মধ্যেই হল বড় ঘোষণা
মেলবোর্ন মানেই সারা বিশ্বের ক্রিকেটারদের কাছে এক স্বপ্নের ভেন্যু। এই মাঠে পারফরম্যান্স করা সব ক্রিকেটারদের কাছেই স্বপ্ন থাকে। ঐতিহ্যমণ্ডিত মেলবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে বিরল সম্মান পেলেন সচিন তেন্ডুলকর। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই বিশেষ ঘোষণা করল মেলবোর্ন ক্রিকেট ক্লাব।
মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্য পদ পেলেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল। সচিনের মুকুটে সাফল্যের অভাব নেই। এমনকি ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরও একাধিক সম্মান পেয়েছেন তিনি। শুক্রবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি বিশেষ সম্মান।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে, 'এক আইকন ক্রিকেট ব্যক্তিত্বকে সম্মানে ভূষিত করা হল। এমসিসি-র পক্ষ থেকে আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে, সচিন তেণ্ডুলকর ক্লাবের সাম্মানিক সদস্য পদ গ্রহণ করেছেন। ক্রিকেটের প্রতি তাঁর আসামান্য অবদানকে আমরা স্বীকৃতি দিচ্ছি।
মেলবোর্নে মাঠে সচিনের অবিস্মরনীয় কীর্তি আছে। এই মাঠে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরার সচিন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্টে সচিনের রান সংখ্যা ১৫৯২১। এর মধ্যে টেস্ট ম্যাচে করেছেন ৪৪৯ রান।এমসিজি-তে টেস্টে এত রান আর কোনও ক্রিকেটারের নেই। মাত্র ৫টি টেস্ট ম্যাচ খেলেই এই রান করেছিলেন লিটল মাস্টার। সচিনের ব্যাটিং গড় ৪৪.৯০ ও স্ট্রাইক রেট ৫৮.৬৯। একটি সেঞ্চুরিও রয়েছে, পাশাপাশি আছে তিনটি হাফ সেঞ্চুরিও।












Click it and Unblock the Notifications