মেলবোর্নের ফাইনালে ভারতীয়দের সমর্থন চাইলেন ম্যাকালাম
মেলবোর্ন, ২৮ মার্চ : আগামিকাল রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইসিসি বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হবে দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৯৯২ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ক্রিকেটের আসর বসল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
এই প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে নিউজিল্যান্ড। আর তার আগেরদিন ভারতীয় সমর্থকদের সাহায্য চাইলেন কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। চিঠি লিখে তিনি 'ক্রিকেট পাগল' ভারতীয় সমর্থকদের সমর্থন চেয়েছেন।

রবিবার মেলবোর্ন মাঠের মাঠ ভরাবেন যে ভারতীয়রা তাঁরা তাঁদের হয়েই গলা ফাটাবেন বলে চিঠিতে আশাপ্রকাশ করেছেন নিউজিল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়ক ম্যাকালাম।
সেমিফাইনালে ওঠার আগেও তিনি একইভাবে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আধিকারিকদের অনুরোধ করেন, তাঁরা যেন কর্মীদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ করে দেন খেলার দিন ছুটি দিয়ে।
প্রসঙ্গত, নিউজিল্যান্ড এবারের বিশ্বকাপে এই পর্যন্ত সব কটি ম্যাচ খেলেছে ঘরের মাঠের চেনা পরিবেশে। এই প্রথমবার তাঁদের লড়তে হবে ঘরের বাইরে












Click it and Unblock the Notifications