ডিপান্ডার নিশানায় সঞ্জয়, পাল্টা প্রশ্ন তুললেন মোহনবাগানের প্রাক্তন কোচ

মোহনবাগান কোচ হয়েছেন শংকরলাল চক্রবর্তী। আই লিগে নিজের প্রথম ম্যাচ খেলাতে প্রস্তুতি সারা শঙ্করলালের। 

আইজল ম্যাচে বাগানের একমাত্র যে সৈনিক গোল করেছেন তিনি দিপান্ডা ডিকা। কিন্তু গোল করেই ক্ষান্ত হননি তিনি। ফাটিয়েছেন বোমাও।

সঞ্জয় সেন জমানায় নাকি তাঁকে সঠিকভাবে ব্যবহারই করে উঠতে পারেননি কোচ। আসলে দিন কয়েক আগের ম্যাচেও নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না ডিপান্ডা ডিকা।

বেশ কয়েকটা ম্যাচে গোল পাননি। দীর্ঘ চার ম্যাচ পরে বাগানে জয়ের হাওয়া। কোথায় বিতর্ক দূরে সরিয়ে রেখে একটু ফুরফুরে মেজাজে থাকবে দল। তা নয় ফের নতুন বিতর্ক তৈরি করে দিলেন বাগানের বিদেশি দিপান্ডা ডিকা। বেশ কিছু ম্যাচে গোল পাননি ক্যামেরুনের ফরোয়ার্ড ডিকা। এবার তিনি গোল পেয়েই তোপ দেগেছিলেন পুরোন কোচ সঞ্জয় সেনের বিরুদ্ধে। ম্যাচের শেষে তিনি বলেছিলেন , 'সঞ্জয় সেনের ভুল স্ট্র্যাটেজিতেই সমস্যা হচ্ছিল। আগের কোচ লং বলে খেলাতেন। মানিয়ে নিতে পারছিলাম না। বারবার বলেছিলাম, জমিতে বল রেখে খেলাতে। পাসিং ফুটবলের নতুন ফর্মেশনে আমাদের খেলা ভালো হয়েছে।'

একটা গোল পেয়েই তিনি যেভাবে কথা বলেছেন, তাতে বুঝিয়েছেন তিনি জাত প্লেয়ার , খালি কোচের নির্দেশের ভুলেই এই গন্ডগোল হয়েছে।

এদিকে ডিকার এই তোপের জবাবে চুপ করে থাকেননি সঞ্জয় সেন। তিনি জানিয়েছেন যদি স্ট্র্যাটেজির জন্য ডিকা খেলতে পারেননি তাহলে টিম মিটিংয়ের সময় কেন চুপ করে থাকতেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+