IND vs BAN: মেন্টর মরকেলের প্রতি কৃতজ্ঞতা থেকে অধিনায়কের আস্থা, অভিষেকের পর নিজের অনুভূতি প্রকাশ ময়াঙ্কের

২০২৪ সালের আইপিএলে দুরন্ত গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন লখনউ দলের পেসার ময়াঙ্ক যাদব। কয়েক মাসের মধ্যেই ভারতীয় দলে সুযোগ এবং অন্তর্জাতিক ম্যাচে অভিষেকও হল তাঁর। রবিবার গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল ময়াঙ্কের। প্রখম ম্যাচে নিলেন ১ উইকেট।

ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে নিজের অনুভূতির কথা বিসিসিআই টিভির সঙ্গে শেয়ার করেছেন ময়াঙ্ক। সেখানেই উঠে এসেছে মেন্টর মর্নি মরকেল থেকে অধিনায়ক সূর্যকুমার যাদবের কথা। টি২০ আন্তর্জাতিক ম্যাচে নিজের অভিষেক ওভারে মেডন নিয়ে নয়া রেকর্ডও গড়েন ময়াঙ্ক। আইপিএলের শুরুতে নজর কাড়লেও পরে চোটের সমস্যায় পড়েন, সেখান থেকেই জাতীয় দলে অভিষেক।

India vs Bangladesh

ম্যাচ শেষে বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ময়াঙ্ক যাদব বলেছেন, 'এটা আমার জন্য খুবই স্মরণীয় একটা মুহুর্তে কারণ আমি চোট থেকে ফিরেছিলাম। প্রথম ম্যাচ হওয়ায় আমি কিছুটা চাপে ছি‌লাম। কিন্তু নিজেকে বলেছিলাম অতিরিক্ত কোনও চাপ না নেওয়ার জন্য। যখন আমি জানতে পারলাম যে আজ আমার অভিষেক হচ্ছে তখন বিগত চার মাসের স্মৃতি আমার মনে ভিড় করে আসে।'

জাতীয় দলে অভিষেক ম্যাচ খেলার পরই ময়াঙ্ক যাদব কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তাঁর উপর আস্থা এবং ভরসা রাখার জন্য সূর্যকুমারকে ধন্যবাদ জা‌নিয়েছেন দিল্লির পেসার। তাঁর কথায়, 'আমি যখন রান আপ নিচ্ছি‌লাম তখন তিনি আমাকে ভরসা দেন। বল শুরু করার আগে সূর্য ভাই এসে আমাকে বলেন তোমার মন যেটা চাইছে সেটাই করো, এটা একজন পেসারের কাছে খুবই গুরুত্বপূর্ণ যখন তাঁর অভিষেক হচ্ছে।'

এরআগে লখনউ দলে বোলিং কোচ হিসেবে ছিলেন প্রোটিয়া প্রাক্তনী মর্নি মরকেল, ফলে ময়াঙ্কের উত্থানে বড় ভূমিকা আছে মরকেলের। এবার জাতীয় দলেও বোলিং কোচ হিসেবে তাঁকেই পেয়েছেন মরকেল। ফলে প্রোটিয়া প্রাক্ত‌ন পেসার ময়াঙ্কের অন্যতম মেন্টর। ময়াঙ্কের কথায়, 'এটা খুবই ভালো যে আমি তাঁর সঙ্গে(মরকেল) তিন বছর ধরে কাজ করছি। তাই জাতীয় দলে এসেও তাঁর সঙ্গে কাজ করাটা সহজ। তিনি আমার শক্তি দুর্বলতা গুলো ভালোভাবেই জানেন।'

India vs Bangladesh: কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক, বল না দেখে ছক্কা মেরে 'সুপারহিট’ পাণ্ডিয়া, দেখুন ভিডিও
জাতীয় দলের অভিষেকেই মেডন ওভার করে অজিত আগারকরের রেকর্ড স্পর্শ করেছেন ময়াঙ্ক। এই প্রসঙ্গে ভারতীয় দলের তরুণ পেসার বলেন, 'আমি প্রতিটি বল ধরে পরিকল্পনা করেই বোলিং করছিলাম, মেডন নিয়ে ভাবিনি, তবে মুহূর্তটি আমার জন্য ভালো ছিল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+