IPL 2024: আইপিএলে বিরল নজির গড়লেন মায়াঙ্ক, রাজধানী এক্সপ্রেসের এবার লক্ষ্য দেশের জার্সি
অতীতে আইপিএলের মঞ্চ থেকেই ভারতীয় ক্রিকেটে উত্থান হয়েছে একাধিক তারকার। নতুন প্রতিভার সন্ধান পেয়েছে ভারত তথা বিশ্ব ক্রিকেট। আইপিএলের মঞ্চ থেকেই আরও নতুন প্রতিভার উদয় হল, যার নাম মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে আগুনে বোলিং করে ইতিমধ্যেই নজর কেড়েছেন তরুণ এই পেসার। একটি বিরল রেকর্ডের অধিকারীও হয়েছেন মায়াঙ্ক।
এবার আইপিএলে এখনও পর্যন্ত সবথেকে বড় চমক বা আবিষ্কারের নাম হল মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার অভিষেক ম্যাচ থেকেই নিজের আগুনে গতিতে সকলের নজর কেড়েছেন। আরসিবির বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিলেন।চলতি আইপিএলে সর্বোচ্চ গতিবেগে বল করার রেকর্ড ফের নিজের দখলে নিলেন। এই ম্যাচে একটি বল ১৫৬.৭ কিমি বেগে করেন মায়াঙ্ক। এবার এমন রেকর্ড গড়লেন মায়াঙ্ক যা অন্য কারও নেই।

একইসঙ্গে দুই বিশ্বরেকর্ডও তৈরি করলেন ২১ বছরের তরুণ ভারতীয় পেসার। আইপিএলের ইতিহাসে মায়াঙ্ক যাদব একমাত্র ক্রিকেটার যিনি অভিষেক ম্যাচ ও আইপিএল কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে পরপর ম্যা অফ দ্য ম্যাচ হয়েছেন।
আইপিএলে প্রথম বার খেলতে নেমে টানা দু'টি ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার নজিরও মায়াঙ্কেরই প্রথম। অতীতে অভিষেক ম্যাচে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ১৬ জন ক্রিকেটার। কিন্ত মায়াঙ্ক যাদব একমাত্র ক্রিকেটার যিনি প্রথম দুই ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন.
বয়স মাত্র ২১ বছর। আর তাতেই বল হাতে যেন আগুন ঝরাচ্ছেন নবীন ভারতীয় পেসার ময়াঙ্ক যাদব। চলতি আইপিএলেই অভিষেক হয়েছে তাঁর।নিজেই নিজের রেকর্ড ভেঙে এবার জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন তরুণ পেসার। তাঁর কথায়, 'প্রথম দুই ম্যাচে সেরার পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে।আমি খুশি দল দুটি ম্যাচে জিতেছে। আমার লক্ষ্য দেশের হয়ে খেলা।'
Mayank Yadav, Nicholas Pooran & Marcus Stoinis after yesterday's match.
— CricketMAN2 (@ImTanujSingh) April 3, 2024
- Three Beasts of LSG...!!!💪 pic.twitter.com/fnxgj9bD7Q
একইসঙ্গে মায়াঙ্ক বলেন "ক্যামেরন গ্রিনের উইকেট পেয়ে সবচেয়ে ভাল লেগেছে। খাওয়া-দাওয়া, ঘুম, অনুশীলন- এ রকম অনেক কিছু জড়িয়ে রয়েছে দ্রুত বল করার পিছনে। ডায়েট এবং রিকভারির পিছনে আমি সবচেয়ে বেশি জোর দিই।"
শনিবার পঞ্জাব কিংসেক বিরুদ্ধে বল হাতে নজর কাড়লেন লখনউ দলের মায়াঙ্ক যাদব।আইপিএলে নিজের প্রথম উইকেট নেওয়ার কয়েক মিনিট আগে মায়াঙ্কের বলের গতি ছিল ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ১১তম ওভারে ঘটনাটি ঘটে যখন যাদব শিখর ধাওয়ানকে মরশুমের দ্রুততম ডেলিভারি করেন।












Click it and Unblock the Notifications