Mayank Yadav: ময়াঙ্ক যাদবের ঈর্ষণীয় কীর্তি! টি২০ আন্তর্জাতিকে ভারতের সবচেয়ে বেশি মেডেন ওভার করেছেন কে?

Mayank Yadav: ময়াঙ্ক যাদবের টি২০ আন্তর্জাতিক অভিষেক হলো গোয়ালিয়রে। বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্যাচেই তৃতীয় ভারতীয় পেসার হিসেবে টি২০ আন্তর্জাতিক নজির গড়লেন ময়াঙ্ক।

প্রথম ভারতীয় বোলার হিসেবে দেশের মাটিতে টি২০ আন্তর্জাতিক অভিষেকে তাঁর প্রথম ওভারটিই মেডেন। বিদেশের মাটিতে একই কীর্তি গড়েছেন ভারতের আরও দুই পেসার।

Mayank Yadav

ভারত প্রথম টি২০ আন্তর্জাতিক খেলেছিল ২০০৬ সালের ১ ডিসেম্বর। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচটি ১ বল বাকি থাকতে ভারত জিতেছিল ৬ উইকেটে। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ১২৬ তুলেছিল। অজিত আগরকরের (বর্তমানে ভারতীয় দলের নির্বাচক প্রধান) টি২০ আন্তর্জাতিকের প্রথম ওভারটি ছিল মেডেন।

সেই ম্যাচে আগরকর ২.৩ ওভারে ১টি মেডেন-সহ ১০ রান খরচ করে ২ উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে গিয়ে প্রথম ডেলিভারিতেই তিনি আউট করেছিলেন হারশেল গিবসকে। এরপর জাস্টিন কেম্পকে পরপর পাঁচটি ডট বল করেন।

অজিত আগরকরের কীর্তি স্পর্শ করেছিলেন অর্শদীপ। অর্শদীপের টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২২ সালের ৭ জুলাই সাউদাম্পটনে। সেই ম্যাচে ভারত জিতেছিল ৫০ রানে। অর্শদীপের টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ওভারে কোনও রানই নিতে পারেননি জেসন রয়। অর্শদীপ ৩.৩ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানে ২ উইকেট নেন। আউট করেছিলেন রিস টপলি ও ম্যাট প্যাটিনসনকে।

কাল ময়াঙ্ক যাদব টি২০ আন্তর্জাতিক কেরিয়ারে নিজের প্রথম ওভারটি করেন তৌহিদ হৃদয়কে। বাংলাদেশের ব্যাটার কোনও রানই করতে পারেননি ওই ওভারে। ফলে ময়াঙ্ক তৃতীয় ভারতীয় বোলার তথা পেসার হিসেবে টি২০ আন্তর্জাতিকে প্রথম ওভারে কোনও রান খরচ করলেন না। দেশের মাটিতে প্রথম ভারতীয় হিসেবে টি২০ আন্তর্জাতিকে গড়লেন এমন নজির।

উল্লেখ্য, টি২০ আন্তর্জাতিকে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মেডেন ওভার রয়েছে জসপ্রীত বুমরাহর। ৭০টি ম্যাচে সেই সংখ্যা ১২। ভুবনেশ্বর কুমারের ৮৭টি টি২০ আন্তর্জাতিকে রয়েছে ১০টি মেডেন ওভার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+