শংকরের পরিবর্তে কেন নয় রাহানে,বিরাট কী চাইছেন, সেটাই পরিষ্কার নয়! সমালোচনা নেটিজেনদের
পায়ের পাতায় চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বিজয় শংকর। তড়িঘড়ি তাঁর পরিবর্ত হিসেবে ডেকে পাঠানো হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। আর এখানেই প্রশ্ন!
পায়ের পাতায় চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বিজয় শংকর। তড়িঘড়ি তাঁর পরিবর্ত হিসেবে ডেকে পাঠানো হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে। আর এখানেই প্রশ্ন!
এই মুহূর্তে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডেই রয়েছেন অজিঙ্ক রাহানে। সেক্ষেত্রে অভিজ্ঞ রাহানে কেন ডাক পেলেন না সেই নিয়ে ক্রিকেট ফ্যানেরা প্রশ্ন তুলেছে।

ভারতের মিডল অর্ডারের ব্যর্থতার দিনে সেরা বিকল্প হতে পারতেন রাহানে
বিজয়ের পরিবর্তে বিশ্বকাপের ম্যাচে এখন চার নম্বরে খেলবেন পন্থ। অন্যদিকে ইংল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন রাহুল। চোট গুরুতর হলে রাহুলের বদলে ওপেনিংয়ে পরবির্তন হতে পারেন ঋষভ। তখন আবার নতুন করে চার নম্বরে কে সেই প্রশ্ন উঠবে? উত্তরে রাহানেই হতে পারতেন সেরা বিকল্প।

ওপেনিংয়েও বিকল্প হতে পারেন রাহানে
দেশের হয়ে ৫৪ টি ওয়ান ডে ম্যাচে ওপেনিংয়ে নেমে ২০০০এর বেশি রান রয়েছে রাহানের। ওয়ান ডে ক্রিকেটে রাহানের তিনটি সেঞ্চুরিই এসেছে ওপেনিংয়ে নেমে।

অনভিজ্ঞ মায়াঙ্ক আগারওয়াল
ওয়ান ডে ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই এমন এক ক্রিকেটারকে বিশ্বকাপ নট আউটের আগে ইংল্যান্ড উড়িয়ে নিয়ে আসছে বিরাট-শাস্ত্রীরা। প্রশ্ন সেখানেই, যিনি এখনও ওয়ান ডে অভিষেক করেননি, তিনি বিশ্বকাপের চাপ সামলাতে পারবেন তো! তার চেয়ে ইগো ভুলে কোহলি, রাহানেকে সত্যিই কি একটা ফোন করতে পারতেন না!

রাহানের কেরিয়ারটাই শেষ করে দিলেন কোহলি!
বিশ্বকাপের ম্যাচে এত পরীক্ষা নিরীক্ষা, অথচ রাহানকে কোনও সুযোগই দিলেন না বিরাট। দলে তরুণ ঋষভ, বিজয় শংকরকে নিয়ে আসা যেতে পারে, অথচ ইংল্যান্ডের পরিবেশের কথা মাথায় রেখে রাহানের নাম প্রস্তুাবই করলেন না কোহলি। ক্রিকেট বিশ্লেষকরা সমালোচনা করে তাই বলছেন, রাহানের ওয়ান ডে কেরিয়ারটাই শেষ করে দিলেন কোহলি!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications