ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন মায়াঙ্ক আগরওয়াল! বিস্তারিত জেনে নিন

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিশতরান করে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিশতরান করে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। একই সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যেও এক অনন্য নজিরের মালিক হলেন এই কর্নাটকী ব্যাটসম্যান।

মায়াঙ্কের দ্বিশতরান

মায়াঙ্কের দ্বিশতরান

বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোরে নিজের টেস্ট কেরিয়ারের ১২তম ইনিংস খেলতে নামেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। এই ইনিংসে ছক্কা হাঁকিয়ে দ্বিশতরান হাঁকান কর্নাটকী ব্যাটসম্যান। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান।

ডনকে টপকে

ডনকে টপকে

১৩টি টেস্ট ইনিংস খেলে কেরিয়ারের প্রথম দুটি দ্বিশতরান পেয়েছিলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড ডন ব্র্যাডম্যান। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান (১২ ইনিংসে ২টি) হাঁকিয়ে ডন-কে টপকে গেলেন মায়াঙ্ক।

তালিকার শীর্ষে

তালিকার শীর্ষে

এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। নিজের প্রথম পাঁচটি টেস্ট ইনিংসেই কেরিয়ারের প্রথম দুটি দ্বিশতরান হাঁকিয়েছিলেন এই ভারতীয়।

ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মায়াঙ্ক

ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মায়াঙ্ক

লেজেন্ড ভিনু মানকড়ের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেব একই মরশুম বা বছরে দুটি দ্বিশতরান হাঁকালেন মায়াঙ্ক আগরওয়াল। ১৯৫৫-৫৬ মরশুমে দুটি দ্বিশতরান হাঁকিয়েছিলেন মানকড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+