ম্যাক্সওয়েল-মার্শ-রিচার্ডসনের প্রত্যাবর্তন, ভারতের বিরুদ্ধে ODI সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। বেশ কয়েক মাস জাতীয় দলের বাইরে থাকার পর চোট সারিয়ে ফিরলেন ম্যাক্সওয়েল, মার্শ, রিচার্ডসন।

ভারতে চলতি বছরেই হবে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে এ দেশে একদিনের আন্তর্জাতিক সিরিজকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। শক্তি বাড়িয়েই বিশ্বের ১ নম্বর দলের মুখোমুখি হতে চলেছেন প্যাট কামিন্সরা। ১৬ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তাতে উল্লেখযোগ্য, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও ঝাই রিচার্ডসনের প্রত্যাবর্তন।ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

ওয়ার্নার ওডিআই সিরিজে খেলবেন

ওয়ার্নার ওডিআই সিরিজে খেলবেন

কনুইয়ের চোট নিয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। স্পিনার অ্যাশটন অ্যাগারকেও শেফিল্ড শিল্ড খেলার জন্য টেস্ট দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এই দুজনেই রয়েছেন অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজের দলে। তবে জশ হ্যাজলউড ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজেও খেলবেন না। তিনি আইপিএল খেলবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজে যাতে ফিটনেস কোনও সমস্যার কারণ হয়ে না দাঁড়ায় সে কারণে আপাতত দেশে থেকেই ম্যাচ ফিট হওয়ার প্রস্তুতি চালাতে চান হ্যাজলউড।

ম্যাক্সওয়েল-মার্শদের প্রত্যাবর্তন

ম্যাক্সওয়েল-মার্শদের প্রত্যাবর্তন

গত নভেম্বরে পা ভেঙেছিল ম্যাক্সওয়েলের। অস্ত্রোপচারও হয়। গত সপ্তাহেই তিনি মাঠে ফিরেছেন। ভিক্টোরিয়ান প্রিমিয়ার ক্রিকেটে ফিৎজরয়-ডনকাস্টার ক্লাবের হয়ে ৬১ রান করেন। যদিও শেফিল্ড শিল্ডের ম্যাচে দুই ইনিংসে ৫ ও ০ রানে আউট হন। মার্শের গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল। তিনিও নভেম্বরেই দেশের হয়ে শেষবার খেলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে। গোড়ালির চোট তাঁকে বিভিন্ন সময় ভুগিয়েছে। এবার বিগ ব্যাশ লিগে খেলতে পারেননি। তবে এখন তিনি ফিট, ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলে আইপিএলেও নামবেন। গত বছরের মাঝামাঝি শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেললেও তারপর চোটের কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে।

সহ অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া

সহ অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে তাতে কোনও সহ অধিনায়ক রাখা হয়নি। প্যাট কামিন্স পরিবারের সদস্যের অসুস্থতার কারণে দেশে ফিরলেও ইন্দোর ও আমেদাবাদ টেস্টে খেলবেন। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া বিকল্প অধিনায়ক হিসেবে একাধিক ক্রিকেটারকে ভেবে রাখাতেই ভারতে কোনও সহ অধিনায়কের নাম জানায়নি। নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জশ হ্যাজলউড। কামিন্সের অনুপস্থিতিতে টেস্টের সহ অধিনায়ক স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, জশ হ্যাজলউড অজিদের ওডিআইয়ে নেতৃত্ব দিতেই পারেন। অক্টোবরে বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে এই সিরিজকে প্রস্তুতির সেরা মঞ্চ বলে মনে করছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি।

১৬ সদস্যের দল

১৬ সদস্যের দল

ভারতে একদিনের সিরিজে অস্ট্রেলিয়া- প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+