India vs Australia T20Is: বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ, শক্তিশালী দল নামাচ্ছে অস্ট্রেলিয়া

India vs Australia T20Is: বিশ্বকাপের পরই ভারতের মাটিতে টি ২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আজ ঘোষণা করা হয়েছে শক্তিশালী দল। ভারতের দল ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে।

ভারতে টি ২০ সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। দলে রাখা হয়েছে স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নারদের। আগামী বছর টি ২০ বিশ্বকাপ। ফলে ৫০ ওভারের বিশ্বকাপের শেষেই টি ২০ বিশ্বকাপের দামামা বেজে যাচ্ছে।

India vs Australia T20Is: বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারত আসন্ন টি ২০ সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের মতো তারকাদের বিশ্রাম দেবে। অস্ট্রেলিয়াও বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্বকাপের পর বিশ্রাম দিল যাঁরা টেস্ট-সহ তিন ফরম্যাটেই খেলেন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শরা বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরবেন।

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় অজিরা যে টি ২০ সিরিজ খেলেছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। ১৪ ডিসেম্বর থেকে পারথে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু। তার আগে পর্যাপ্ত বিশ্রাম পেয়ে যাতে ক্রিকেটাররা তরতাজা হয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে নামতে পারেন সেটাই নিশ্চিত করতে চলেছে অস্ট্রেলিয়া।

মনে করা হচ্ছে, টি ২০ বিশ্বকাপের পরিকল্পনার অঙ্গ হিসেবে নিজেদের দেশে টি ২০ সিরিজে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন নির্বাচকরা। টি ২০ অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে মিচেল মার্শ। তিনি ভারতে খেলছেন না। ফলে ম্যাথু ওয়েডকেই আপাতত অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।

India vs Australia T20Is: বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ

দক্ষিণ আফ্রিকায় টি ২০ সিরিজ-জয়ী দলের অনেক ক্রিকেটারকে রেখেই ভারতের মাটিতে টি ২০ সিরিজের দল ঘোষণা করা হয়েছে। ভারতে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলার পর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলবে অজিরা। টি ২০ বিশ্বকাপের কথা ভেবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা আইপিএল খেলার জন্য নিলামে নিজেদের নাম রাখবেন বলে খবর।

২৩, ২৬, ২৮ নভেম্বর এবং ডিসেম্বরের ১ ও ৩ তারিখ ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজের খেলাগুলি হবে যথাক্রমে বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, নাগপুর ও হায়দরাবাদে।

ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য অস্ট্রেলিয়া টি ২০ দল- ম্যাথু ওয়েড (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, জশ ইনগ্লিস, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, স্পেনসার জনসন, অ্যাডাম জাম্পা, তনভীর সংঘা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+