ভারতের বিরুদ্ধে চাপে পড়েই স্লেজিং শুরু অস্ট্রেলিয়ার, কেন্দ্রীয় চরিত্রে পন্থের সঙ্গে কে? ভাইরাল ভিডিও

ভারতের বিরুদ্ধে চাপে পড়েই স্লেজিং শুরু অস্ট্রেলিয়ার, কেন্দ্রীয় চরিত্রে পন্থের সঙ্গে কে? ভাইরাল ভিডিও

বাইশ গজে স্লেজিং মানেই বিপক্ষের উপর চাপ তৈরির খেলা। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মানেই স্লেজিংয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিরাট বনাম মিচেল জনসন থেকে বিরাট বনাম ওয়ার্নার। ২০১৮ সালে বিরাট বনাম পেইন আর পেইন বনাম পন্থের ঠোকাঠুকি খবরের শিরোনামে উঠে এসেছিল। এবার মেলবোর্নে টেস্টে স্লেজিংয়ের উত্তাপ ছড়িয়ে পড়ল।

ভারতের বিরুদ্ধে চাপে পরে স্লেজিং শুরু

ভারতের বিরুদ্ধে চাপে পরে স্লেজিং শুরু

মেলবোর্নে ভারতের বিরুদ্ধে চাপে পরতেই স্লেজিং শুরু অস্ট্রেলিয়ার। ব্যাটে ৩২৬ রানের পাহাড় গড়ে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৫ রানের স্কোর থেকে ভারত ১৩১ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে। রাহানের দলের এই লিডের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমেই ভারতীয় বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া।

স্লেজিংয়ে কেন্দ্রীয় চরিত্র কে

স্লেজিংয়ে কেন্দ্রীয় চরিত্র কে

শেষবার ২০১৮ সালের সফরে,ঋষভ পন্থকে উইকেটের পিছন থেকে 'বেবিসিটার' বলে খোঁচা দিয়েছিলেন পেইন। জবাবে পেইন ব্যাটিং করতে এলে পন্থ আবার তাঁকে 'অস্থায়ী অধিনায়ক' বলে খোঁচা দেন। এবার মেলবোর্নেও স্লেজিং এপিসোডের কেন্দ্রীয় চরিত্রে ঋষভ পন্থ।

উইকেটের পিছনে ভোকাল পন্থ

উইকেটের পিছনে ভোকাল পন্থ

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ইনিংসেই উইকেটের পিছন থেকে ঋষভ পন্থকে স্বমেজাজে কথা বলে যেতে দেখা গিয়েছে। কখনও চিৎকার করে দলকে তাতাচ্ছেন, কখনও আবার বোলারকে কোথায় বল করতে হবে বলে দিচ্ছেন। এতেই চটলেন ম্যাথু ওয়েড।

কী নিয়ে স্লেজিং

কী নিয়ে স্লেজিং

এদিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৪ তম ওভারে ওয়েড ২১ রানে ব্যাটিং করার সময়, বুমরাহের ডেলিভারিতে তিনি ডিফেন্স করেন। সতীর্থ বুমরাহকে তাতাতে এরপরই শব্দ করে জোরে হাসতে শুরু করেন পন্থ। ভারতীয় উইকেট কিপারের হাসিতে, ওয়েড সামলাতে পারছেন না এই বিদ্রূপ মিশে ছিল। এতেই মেজাজ হারান ওয়েড।

পন্থকে স্লেজিং ওয়েডের

পন্থকে স্লেজিং ওয়েডের

ঘুরে গিয়ে পন্থকে স্লেজ করেন ওয়েড। অজি বাঁ-হাতি পন্থকে বলেন, 'তুমি সারাক্ষণ হেসে যাও! কিসে এত হাসি পাচ্ছে কে জানে! একবার বিগ স্ক্রিনে নিজেকে দেখছে? নিজেকে স্ক্রিনে দেখে তোমার কি হাসি পাচ্ছে?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+