ওয়েড-ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, ৩-০ করতে ভারতের সামনে টার্গেট কত

ওয়েড-ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, ৩-০ করতে ভারতের সামনে টার্গেট কত

ম্যাথু ওয়েডের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ টি-২০ ম্যাচে ওয়েড ৫৩ বলে ৮০ রান হাঁকান। ৭টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েড। এরপরও যদিও নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে নির্ধারিত ২০ ওভারে ১৮৬/৫ রানে বেঁধে রাখল ভারত।

জয়ের জন্য কোহলিদের প্রয়োজন এদিন ১৮৭ রান। দ্বিতীয় টি-২০তে ১৯৫ রান তাড়া করে ম্যাচ জিতেছিল মেন ইন ব্লু। সিরিজের শেষ ম্যাচে ভারত এদিন ১৮৭ রান তাড়া করে অজিদের বিরুদ্ধে ৩-০ হোয়াইটওয়াশ করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

ওয়েড-ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিং, ৩-০ করতে ভারতের সামনে টার্গেট কত

এই নিয়ে টি-২০ সিরিজে টানা ২ ম্যাচে ওয়েডের হাফ সেঞ্চুরি। সিডনিতে দ্বিতীয় টি ২০ ম্যাচে ওয়েড ৫৮ রান হাঁকিয়েছিলেন। অন্যদিকে ওয়েড ছাড়া অজিদের হয়ে দুরন্ত হাফ সেঞ্চুরি গ্লেন ম্যাক্সওয়েলের। চাহালের নো বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ম্যাক্সওয়েল জীবনদান পান। সেই জীবনদান পাওয়ার পর ৩৬ বলে ৫৪ রান হাঁকিয়ে আউট হন। ৩টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান ম্যাক্সওয়েল। তাঁর ব্যাটে অস্ট্রেলিয়া এদিন ১৮০ রানের গণ্ডি পার করেছে। বাকিদের মধ্যে স্টিভ স্মিথ ২৪ রান করেন।

অন্যদিকে ভারতীয় হয়ে বল হাতে ফের নজর কাড়লেন টি নটরাজন। ম্যাচে এদিন ৩৩ রান খরচ করে নটরাজন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দর ৩৪ রান খরচে ফিঞ্চ ও স্মিথের উইকেট তুলে নেন। শার্দুল ঠাকুর ম্যাথু ওয়েডের উইকেট পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+