Matthew Kuhnemann: অস্ট্রেলিয়ার স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বড় খোলসা আইসিসির, নির্ধারিত হয়ে গেল ভবিষ্যৎ

Matthew Kuhnemann: অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেম্যানের স্বস্তি। আর আন্তর্জাতিক ক্রিকেট-সহ কোথাও বল করতে তাঁর বাধা রইল না।

জানুয়ারি-ফ্রেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজের পরই কুহনেম্যানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। যদিও শেষ অবধি তাঁর বোলিং অ্যাকশন বৈধ বলে জানাল আইসিসি।

Matthew Kuhnemann

ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয়েছিল কুহনেম্যানকে। শ্রীলঙ্কায় গিয়ে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। তাতে কুহনেম্যান নেন ১৬ উইকেট। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে অভিযোগ ওঠে।

এরপরই কুহনেম্যানের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। ১৯ ফেব্রুয়ারি বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছিল কুহনেম্যানের। তারপর যে রিপোর্ট বেরোল তাতে বাঁহাতি স্পিনারের সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল অস্ট্রেলিয়াও।

আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ২৮ বছরের এই ক্রিকেটারের বোলিং ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে নিরপেক্ষভাবে পর্যালোচনা করা হয়েছে। কনুই ভাঁজ সংক্রান্ত বিষয়ে যে ১৫ ডিগ্রি পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে কুহনেম্যানের ক্ষেত্রে তা অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। ফলে অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত আইসিসির যে বিধিনিষেধ রয়েছে কুহনেম্যানের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না।

বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন কুহনেম্যান। তারপর থেকে মাঠের বাইরে। শেফিল্ড শিল্ডের পরবর্তী ম্যাচে কুহনেম্যান তাসমানিয়ার হয়ে নামতে পারবেন কিনা সেটাও স্পষ্ট নয়। ৬ মার্চ থেকে হোবার্টে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ রয়েছে।

গত বুধবারই কুহনেম্যান প্রায় ঘণ্টা খানেক বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। তাতে স্বাভাবিক গতিতে তাঁকে বল করতে বলা হয়েছিল। এ ছাড়া গলে দ্বিতীয় টেস্টে তিনি যেভাবে নানাবিধ বোলিং করেছিলেন, তেমনভাবেই ফের বল করতে বলা হয়। জানা গিয়েছে, আইসিসির বিশেষজ্ঞরা সেখানে ছিলেন। কুহনেম্যানের শরীরের বিভিন্ন অংশে মার্ক করা ছিল। ছিল হাই স্পিড ক্যামেরা ও থ্রি ডি অ্যানালিসিস সিস্টেম।

ম্যাথুর বিষয়টি মিটে যাওয়ায় খুশি ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দলের এগজিকিউটিভ জেনারেল ম্যানেজার বেন অলিভার। চ্যালেঞ্জিং পরিস্থিতি কুহনেম্যান যেভাবে মোকাবিলা করেছেন তারও প্রশংসা করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট কুহনেম্যানের পাশেই আছে। আরও আত্মবিশ্বাস সম্বল করে কুহনেম্যান নিজের আন্তর্জাতিক কেরিয়ারের পরের অধ্যায়ে প্রবেশ করবেন, আশাবাদী অলিভার।

সাড়ে সাত বছর পেশাদার ক্রিকেট খেলার পর এই প্রথম কুহনেম্যানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথও গোটা ঘটনায় বিস্ময় প্রকাশ করেছিলেন। কুহনেম্য়ান যে পরীক্ষায় উত্তীর্ণ হবেন সে বিষয়ে স্মিথ নিশ্চিত ছিলেন। সেটিই হলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+