ভারতের বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ড দলে ডাক পড়ল এই পেসারের

ভারতের বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ড দলে ডাক পড়ল এই পেসারের

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য কভার হিসেবে নিউজিল্যান্ড দলে ডাক পেলেন ডান-হাতি ফাস্ট বোলার ম্যাট হেনরি। সবমিলিয়ে মোট ১৪ জনের দল নিয়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে মোকাবিলা করবে নিউজিল্যান্ড। লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা ক্রিকেটপ্রেমীদের।

খেলা শুরু ২১-এ

খেলা শুরু ২১-এ

আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। ক্রাইস্টচার্চে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ ফেব্রুয়ারি থেকে। দেশের মাটিতে টেস্টে নিউজিল্যান্ডকে সমীহ করছে ভারতীয় ক্রিকেট দল।

নিউজিল্যান্ড দলে হেনরি

নিউজিল্যান্ড দলে হেনরি

ভারতের বিরুদ্ধে টেস্টের জন্য নিউজিল্যান্ড প্রাথমিক ভাবে যে ১৩ জনের দল ঘোষণা করে, তাতে ফাস্ট বোলার ম্যাট হেনরির নাম ছিল না। দলে রাখা হয়েছিল নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদিকে। কভার হিসেবে তরুণ কিউয়ি ফাস্ট বোলার কেইল জেমিয়েসনকেও দলে রেখেছিলেন কেন উইলিয়ামসনরা। সেই দলে এবার অভিজ্ঞ ম্যাট হেনরির নামও অন্তর্ভূক্ত করা হয়েছে। তাঁকেও দলে কভার হিসেবেই নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

শেষ টেস্ট

শেষ টেস্ট

চলতি বছরের শুরুতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হওয়া অস্ট্রেলিয়া ও নিউজ্যান্ডের মধ্যে টেস্টে শেষবার মাঠে দেখা গিয়েছিল ম্যাট হেনরিকে। যিনি নিজের প্রথম সন্তান জন্মের অপেক্ষায় রয়েছেন। ২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হেনরি। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ড দল

নিউজিল্যান্ড দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডে গ্রান্ডহোম, কেইল জেমিয়েসন, টম লাথাম, ডারিল মিচেল, হেনরি নিকহোলস, আয়াজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়েগনার, বিজে ওয়াটলিং, ম্যাট হেনরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+