মাস্ট উইন ম্যাচে আজ দিল্লির প্রতিপক্ষ হায়দরাবাদ, জেনে নিন কেমন তৈরি দুই শিবির

শনিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ডেয়ারডেভিলস।

শনিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ডেয়ারডেভিলস। জয়ের ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদ তৈরি এই আইপিএলের অন্যতম দুর্বল প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলসকে ঘরের মাঠে হারাতে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট আটটি ম্যাচ খেলেছে হায়দরাবাদ। যার মধ্যে ছ'টি ম্যাচে জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল। হার মাত্র দু'টি ম্যাচে। ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ।

উপ্পলে মুখোমুখি হায়দরাবাদ-দিল্লি,পড়ুন ম্যাচ প্রিভিউ

দিল্লির ডেয়ারডেভিলসের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে স্বস্তির খবর হল চোট সারিয়ে পুরোদমে ম্যাচের আগের দিন প্র্যাক্টিস করলেন ভুবনেশ্বর কুমার। তবে, ভুবিকে খেলানো হবে কি না, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ ভুবির অনুপস্থিতিতে দু'টি ক্লোজ ম্যাচ কেবল বোলারদের দক্ষতায়ই জিতে নেয় হায়দরাবাদ। ফলে ভুবি সুস্থ হলেও তাকে প্রথম একাদশে খেলানো হবে কি না তার সিদ্ধান্ধ আজ ম্যাচের আগে নেবে হায়দরাবাদ কর্তৃপক্ষ।

উপ্পলে মুখোমুখি হায়দরাবাদ-দিল্লি,পড়ুন ম্যাচ প্রিভিউ

ভুবিকে যদি প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় তাহলে দলের বাইরে বসতে হবে সন্দীপ শর্মাকে। এছাড়া হায়দরাবাদের দলে পরিবর্তন আসার কোনও সম্ভবনাই নেই।

উপ্পলে মুখোমুখি হায়দরাবাদ-দিল্লি,পড়ুন ম্যাচ প্রিভিউ

অন্য দিকে, সানারাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস এখনও পর্যন্ত খেলেছে মোট ন'টি ম্যাচ। যার মধ্যে ছ'টি ম্যাচেই হারতে হয়েছে দিল্লিকে। জয় এসেছে মাত্র তিনটি ম্যাচে। নয় ম্যাচ থেকে দিল্লির সংগ্রহ মাত্র ছয় পয়েন্ট। লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। লিগের এখন যা অবস্থা তাতে যেকোনও দলই প্লে অফে পৌছতে পারে। তবে কাজটা কঠিন নীচের দিকে থাকা চারটি দলের জন্য। এখন প্রতিটি ম্যাচই ভার্চুয়াল সেমিফাইনাল এই দলগুলির জন্য। এই পরিস্থিতির ব্যতিক্রম নয় দিল্লি। ফলে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন দিল্লি ডেয়ারডেভিলসের।
তবে, ম্যাচের আগের দিন গোটা দল প্র্যাক্টিস করলেও দেখা যায়নি গ্লেন ম্যাক্সওয়েলকে। দিল্লি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে বদল আনতে চান না অধিনায়ক শ্রেয়াস আইয়ার। একই দল নিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে চান তিনি। ফলে ম্যাক্সিকে ছাড়া নামার ঝুকি যে শ্রেয়স নেবে না তা তাঁর এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।

উপ্পলে মুখোমুখি হায়দরাবাদ-দিল্লি,পড়ুন ম্যাচ প্রিভিউ

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট দশবার মখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ছ'টি ম্যাচে এবং দিল্লি ডেয়ারডেভিলস জিতেছে চারটি ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+