আজ ইডেনে আইপিএলের প্রথম মহারণে মুখোমুখি কলকাতা ও মুম্বই
কলকাতা, ৮ এপ্রিল : আজ আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি নামছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের নাইটরা রোহিত শর্মার শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে।
সুনীল নারিনকে নিয়ে বিতর্ক শেষ হওয়ায় তিনি আজকের ম্যাচ থেকেই খেলছেন যা বোলিংকে অনেকটা নির্ভরতা দেবে বলে মনে করছেন নাইট অধিনায়ক গম্ভীর।

তবে এবার নাইটদের দলটা খুব ব্যালান্সড বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের সেরা তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়া হয়েছে। তারকাদের মধ্যে রয়েছেন মর্নি মর্কেল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রায়ান টেন ডেসকাটে ও প্যাট কামিন্সের মতো বিদেশি খেলোয়াড়।
এছাড়াও একঝাক ভালো দেশি খেলোয়াড়ের সমৃদ্ধ নাইটদের সংসার। অধিনায়ক গৌতম গম্ভীর ছাড়াও রয়েছেন, মনীশ পান্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, উমেশ যাদব ও কুলদীপ নায়ারের মতো খেলোয়াড়রা।
অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্বে খেলা মুম্বই দলটিও যথেষ্ট শক্তিশালী। তাছাড়া ইডেনে আইপিএল শতরান ছাড়াও একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের রেকর্ডও এখানেই করেছেন রোহিত। ফলে ইডেন একপ্রকার ঘরের মাঠের মতোই চেনেন রোহিত যা নাইটদের চিন্তা বাড়িয়ে তুলতে পারে।
কলকাতা নাইট রাইডার্স
গৌতম গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা, লাসিথ মালিঙ্গা, কায়রন পোলার্ড, অম্বাতি রায়াডু, হরভজন সিং, কোরি অ্যান্ডারসন, আদিত্য তারে, জসপ্রীত বুমরাহ, জোশ হ্যাজেলউড, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, পবন সুয়াল, শ্রেয়াস গোপাল, লেন্ডল সিমন্স, অ্যারন ফিঞ্চ, প্রজ্ঞান ওঝা, মিচেল ম্যাকক্লেনগান, অভিমন্যু মিথুন, এডেন ব্লিজার্ড, অক্ষয় ওয়াখারে, নীতীশ রানা












Click it and Unblock the Notifications