ঘরের মাঠে রাজস্থানের প্রতিপক্ষ অপ্রতিরোধ্য হায়দরাবাদ, জেনে নিন কী খবর দুই দলের

রবিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। দুই দলের কাছেই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। দেখে নিন কেমন তৈরি এই দুই দল।

রবিবার আইপিএলে জোড়া এন্টারটেনমেন্ট প্যাকেজ অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদর জন্য। রবিবার প্রথম ম্যাচে সওয়াই মান সিং স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস।
এখনও পর্যন্ত চলতি আইপিএলে সাতটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স দল। হার মাত্র দু'টি ম্যাচে। সাত ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে কেন উইলিয়ামসনের দল। শীর্ষ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সঙ্গে পয়েন্ট একই হলেও রান রেটের নিরিখে পিছিয়ে হায়দরাবাদ।
রাজস্থান রয়্যালস ম্যাচের আগে সানরাইজার্স হায়দরাবাদকে আত্মবিশ্বাস জোগাচ্ছে তাঁদের বোলিং লাইনআপের দুরন্ত ফর্ম। পর পর দু'টি প্রায় হারা ম্যাচ যে ভাবে জিতেছে হায়দরাবাদ, তার পুরো কৃতিত্বই তাদের বোলারদের।

লিগ শীর্ষে পৌছতে রাজস্থানের বিরুদ্ধে জয় চায় হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দলে পরিবর্তন আনতে চান না এসআরএইচ অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের প্রধান পেশার ভুবনেশ্বর কুমার চোট নিয়ে ছিটকে যাওয়ায় প্রথম দিকে চিন্তায় ছিল সানরাইজার্স ম্য়ানেজমেন্ট। তবে যে ধারাবাহিকতা পর পর দুই ম্য়াচে রশিদ খান, সন্দীপ শর্মারা দেখিয়েছেন তাতে নিশ্চিন্ত হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। ভুবনেশ্বরকে মাঠে নামানো নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না তারা। ভুবি চোট কিছুটা কাটিয়ে উঠলেও তাঁকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সময় দিতে চায় সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।

লিগ শীর্ষে পৌছতে রাজস্থানের বিরুদ্ধে জয় চায় হায়দরাবাদ

অন্য দিকে, হায়দরাবাদের এই বোলিং ইউনিটই রাজস্থান রয়্যালসের চিন্তার অন্যতম কারণ। যে ভাবে লো স্কোরিং ম্যাচ নিজেদের দক্ষতায় দলকে জেতাচ্ছেন সিদ্ধার্থ কল, সাকিব আল হাসানরা তাতে চিন্তার রেখা আরও দৃঢ় হচ্ছে রাজস্থান রয়্যালসের। রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর প্রতিপক্ষ কঠিন হলেও, উইনিং কম্বিনেশনে বদল আনতে নারাজ রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট।

লিগ শীর্ষে পৌছতে রাজস্থানের বিরুদ্ধে জয় চায় হায়দরাবাদ

যে দল মুম্বইয়ের বিরুদ্ধে জয় এনে দিয়েছিল রয়্যালসদের সেই দলকে ধরেই হায়দরাবাদের বিরুদ্ধে জয় আনতে চাইছে রাজস্থান রয়্যালস। শেষ মুহূর্তে চোট আঘাত জনিত কোনও সমস্যা না হলে একই দল নামাবে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট।
তবে, রাজস্থান রয়্যালসকে ভরসা জোগাচ্ছে ঘরের মাঠে তাঁদের পারফরম্যান্স। শেষ ১১টি সাক্ষাৎকারে ঘরের মাঠে ১০টি ম্যাচেই জিতেছে তাঁরা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+