এয়াফোর্সের সম্মানের পর করোনা যোদ্ধাদের কুর্নিশ গ্রুপ ক্যাপ্টেন সচিনের
এয়াফোর্সের সম্মানের পর করোনা যোদ্ধাদের কুর্নিশ গ্রুপ ক্যাপ্টেন সচিনের
ভারতীয় বায়ুসেনার সম্মান প্রদর্শনের পর করোনা যোদ্ধাদের কুর্নিশ জানালেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে দেওয়া হয়েছে এয়ারফোর্সের সম্মানিক পদ। তার প্রেক্ষিতে ভারতীয় বায়ুসেনার উদ্যোগেরও প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার।

করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী প্রায় ৩৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষ। ভারতে প্রায় ৪০ হাজার মানুষ ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩০০-রও বেশি মানুষের।

দেশব্যাপী লকডাউন
পরিস্থিতি নিয়ন্ত্রেণে না আসায় ৩ মে পর্যন্ত লাগু থাকা লকডাউনের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়িয়ে দিয়েছে সরকার। এ-কদিন অত্যাবশ্যক ব্যতিরেকে সব পরিষেবা মোটামুটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। নাগরিকদের ঘরবন্দি থাকার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে দেশে করোনা ভাইরাসের লড়ে চলেছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

বায়ুসেনার শ্রদ্ধা
করোনা যোদ্ধাদের সম্মান জানাতে দেশের যে যে হাসপাতালে মারণ রোগের সঙ্গে লড়াইয়ের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, রবিবার তার ওপর হেলকপ্টার থেকে ফুল ফেলে ভারতীয় বায়ুসেনা। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গোটা দেশ। একই সঙ্গে করোনা যোদ্ধাদেরও কুর্নিশ জানিয়েছেন নাগরিকরা।
|
সচিনের কুর্নিশ
ভারতীয় বায়ুসেনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। দেশের ক্রিকেট লেজেন্ড এবং এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন হওয়ার প্রেক্ষিতে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানালেন কিংবদন্তি। টুইটারে ছবি পোস্ট করেছেন সচিন।












Click it and Unblock the Notifications