মহিলাদের প্রিমিয়ার লিগ শুরুর আগেই বিতর্ক, গুজরাত জায়ান্টস বাদ দিয়েছে মিথ্যা বলে! দাবি ডটিনের

মহিলাদের প্রিমিয়ার লিগের শুরুর আগেই তুঙ্গে বিতর্ক। গুজরাত জায়ান্টস তাঁকে মিথ্যা কথা বলে বাদ দিয়েছে বলে দাবি করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিন্দ্রা ডটিন।

মহিলাদের প্রিমিয়ার লিগে আজ থেকে শুরু নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে আদানির গুজরাত জায়ান্টসের সামনে আদানিদের মুম্বই ইন্ডিয়ান্স। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন কিয়ারা আদবানি, কৃতী শ্যানন, এপি ধীলোঁ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই জোর বিতর্ক। গুজরাতের দল থেকে বাদ পড়ে বিস্ফোরক ডিন্দ্রা ডটিন (Deandra Dottin)।

মহিলাদের প্রিমিয়ার লিগ শুরুর আগেই বিতর্ক

গুজরাত জায়ান্টসের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছিল, ডটিন চিকিৎসাধীন রয়েছেন। সে কারণে তিনি ডব্লুপিএল (WPL)-এ খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার পেসার কিম গার্থকে নেওয়ার কথা জানানো হয়। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডটিনকে ৬০ লক্ষ টাকায় কিনেছিল জায়ান্টস। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।

কিম গার্থ নিলামে অবিক্রিত ছিলেন। যখন নিলাম হয়েছিল তখন তিনি টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। টি ২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের বেথ মুনি, যিনি ৫৩ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন, তিনিই গুজরাত জায়ান্টসকে নেতৃত্ব দিচ্ছেন। গার্থ বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। আগে তিনি আয়ারল্যান্ডের হয়ে খেলতেন। এবার টি ২০ বিশ্বকাপের আগে আইরিশদের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে খেলেন। আয়ারল্যান্ড ছেড়ে গার্থ অস্ট্রেলিয়ায় গিয়েছেন, সেখানে তিনি মহিলাদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের সঙ্গে তিন বছরের চুক্তিতে রয়েছেন। এবার উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টস তাঁকে নিয়েছে।

আর এই পরিবর্তন নিয়েই তুঙ্গে বিতর্ক। গুজরাত জায়ান্টসের বিবৃতিতে ডটিনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। ডটিন নিজেও প্রচুর বার্তা পেতে থাকেন। যাতে তাঁর আরোগ্য কামনা করেছেন অনেকেই। আর এতেই আকাশ থেকে পড়েন ডটিন। সোশ্যাল মিডিয়ায় নিজের বিস্ময় গোপন রাখেননি তিনি। তাঁকে অন্ধকারে রেখেই যে মিথ্যা কথা বলে ছেঁটে ফেলা হয়েছে সে কথা জনসমক্ষে এনেছেন ডটিন। আরোগ্য কামনার বার্তা দেখে প্রথমে তিনি জানতে চান, কীসের থেকে আরোগ্য? এরপর তিনি টুইটারে রেখেছেন, যাঁরা বার্তা পাঠিয়েছেন তাঁদের ধন্যবাদ। কিন্তু আমার কিছু থেকে সেরে ওঠার নেই। উল্লেখ্য, গত বছর ৩১ বঠরের ডটিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সাদা বলের দুই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের হয়ে তিনি ২৬৯টি ম্যাচ খেলে ৬৪২৪ রান করেছেন এবং ১৩৪ উইকেট দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+