করোনা মুক্ত মোর্তাজা, এখনও অসুস্থ স্ত্রী! কী জানালেন ক্রিকেটার
করোনা মুক্ত মোর্তাজা, এখনও অসুস্থ স্ত্রী! কী জানালেন ক্রিকেটার
পুরোপুরি সেরে উঠেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। এ কথা বলেছেন তিনি নিজেই। তবে তাঁর স্ত্রীর শরীর থেকে এখনও সংক্রমণ দূর হয়নি বলেও জানিয়েছেন বাংলাদেশি অল-রাউন্ডার।

কী জানিয়েছেন মোর্তাজা
এক বিবৃতি জারি করে মাশরাফি মোর্তাজা জানিয়েছেন, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে তাঁর শরীর থেকে করোনা ভাইরাস দূর হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত সব স্বাস্থ্যবিধি মেনে ঘরেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের চিকিৎসা চলছিল। দীর্ঘ প্রায় এক মাস পর সুস্থ হতে পেরে নিজের পরিবারের সদস্য এবং অগণিত ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশি অল-রাউন্ডার।

এখনও অসুস্থ স্ত্রী
তিনি নিজে সুস্থ হলেও তাঁর স্ত্রী এখনও করোনা আক্রান্ত বলে জানিয়েছেন মাশরাফি মোর্তাজা। স্ত্রীর চিকিৎসাও হোম কোয়ারেন্টাইনে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। স্ত্রীও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে বিশ্বাস মোর্তাজার।

কবে আক্রান্ত হয়েছিলেন মোর্তাজা
গত ২০ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। তাঁর সঙ্গে নাজমুল ইসলাম ও নাফিস ইকবাল নামে বাংলাদেশের আরও দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই দুই ক্রিকেটারও করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বের ২১৩টি দেশের প্রায় সাড়ে তেরো কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন পাঁচ লক্ষ আশি হাজারেরও বেশি মানুষ। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ নব্বই হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications