গেইলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ রানের অধিকারী গাপতিল (২৩৭*)
ওয়েলিংটন, ২১ মার্চ : চলতি বিশ্বকাপে নয়া রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপতিল। গাপতিল দ্বিতীয় ব্যাটসম্যান যিনি দ্বিশতক করলেন এই বিশ্বকাপে। পাশাপাশি নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসাবে এই মাইলফলক ছুঁলেন। বিশ্বকাপ ইতিহাসে গেইলের সর্বোচ্চ ব্যক্তিগত রান টপকালেন এই কিউই ব্যাটসম্যান।
৪ রানের মাথায় গাপতিলের ক্যাচ ফেলেম মার্লো স্যামুয়েল। আর সেটা যে কত বড় ভুল হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তা হারে হারে বুঝিয়ে দিলেন গাপতিল। ১৬৩ বলে ২৩৭ রান করে নট আউট রইলেন গাপতিল।

একদিনের ম্যাচে গাপতিল ষষ্ঠ খেলোয়াড় যিনি দ্বিশতক করেছেন। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েগাপতিলের ব্যাটিং ঝড়ে ভর করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩৯৩-৬ রানে পৌঁছেছে।
একদিনের ম্যাচে দ্বিশতক
২৬৪ - রোহিত শর্মা বনাম শ্রীলঙ্কা (২০১৪)
২৩৭* - মার্টিন গাপতিল (২০১৫)
২১৯ - বীরেন্দ্র সহবাগ বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১১)
২১৫ - ক্রিস গেইল বনাম জিম্বাবোয়ে (২০১৫)
২০৯ - রোহিত শর্মা বনাম অস্ট্রেলিয়া (২০১৩)
২০০* - শচীন তেণ্ডুলকর বনাম দক্ষিণ আফ্রিকা (২০১০)
বিশ্বকাপে দ্বিশত রেকর্ড
২৩৭* - মার্টিন গাপতিল (২০১৫)
২১৫ - ক্রিস গেইল বনাম জিম্বাবোয়ে (২০১৫)












Click it and Unblock the Notifications