টি২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর স্থান হারালেন রোহিত শর্মা,ভারত অধিনায়ককে সিংহাসনচ্যুত করলেন কিউয়ি তারকা

টি২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর স্থান হারালেন রোহিত শর্মা, ভারত অধিনায়কে সিংহাসনচ্যুত করলেন কিউয়ি তারকা

টি-২০ ক্রিকেটে এত দিন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্ত বুধবারের পর সেই স্থান হারালেন তিনি। রোহিতকে শীর্ষ স্থান থেকে নামিয়ে দিলেন নিউজিল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান মার্টিন গাপ্টিল।

টি-২০ ক্রিকেটে রোহিতকে সরিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী মার্টিন গাপ্টিল:

টি-২০ ক্রিকেটে রোহিতকে সরিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী মার্টিন গাপ্টিল:

পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে শীর্ষ স্থান থেকে সরিয়ে দিলেন নিউজিল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান মার্টিন গাপ্টিল। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এডেনমার্গে চারটি চার এবং দুইটি ছয়ের সৌজন্যে ৩১ বলে ৪০ রান করেন মার্টিন গাপ্তিল। এই ইনিংসের সৌজন্যেই রোহিতকে সরিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহাকীর স্থান দখল করে নেন নিউজিল্যান্ডের এই বিস্ফোরক ব্যাটসম্যান।

টি-২০ ক্রিকেটে রোহিত শর্মা এবং মার্টিন গাপ্টিলের রান:

টি-২০ ক্রিকেটে রোহিত শর্মা এবং মার্টিন গাপ্টিলের রান:

রোহিতের থেকে ১২ ম্যাচ কম খেলে শীর্ষ স্থান অর্জন করেছেন গাপ্টিল। ১২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে রোহিত শর্মার সংগ্রহ ৩৩৭৯ রান। ১১৬ ম্যাচে মার্টিন গাপ্টিলকরেছেন ৩৩৯৯ রান। ২০ রানে রোহিতের থেকে এগিয়ে রয়েছেন তিনি।

রোহিত শর্মা এবং মার্টিনগাপ্টিলেরটি-২০ ফরম্যাটে পরিসংখ্যান:

রোহিত শর্মা এবং মার্টিনগাপ্টিলেরটি-২০ ফরম্যাটে পরিসংখ্যান:

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ১২৮ ম্যাচে রোহিত শর্মার সংগ্রহ ৩৩৭৯ রান। তাঁর সর্বোচ্চ ১১৮ রান, গড় ৩১.৮৮ এবং স্ট্রাইক রেট ১৩৯.৬৩। আন্তর্জাতিক স্তরে এই ফরম্যাটে রোহিতের শতরান রয়েছে চারটি এবং অর্ধ-শতরান ২৬টি। টি-২০ ক্রিকেটে ১ উইকেটওঅর্জন করেছেন রোহিত শর্মা।

অপর দিকে, এখনও পর্যন্ত মার্টিন গাপ্টিল১১৬ ম্যাচে সংগ্রহ করেছন৩৩৯৯ রান। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ রান ১০৫, গড় ৩২.৩৭ এবং স্ট্রাইক রেট ১৩৬.৪। এই ফরম্যাটে আন্তর্জাতিক স্তরে তাঁর শতরান রয়েছে দুইটি এবং অর্ধ-শতরান ২০টি।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা পাঁচ রান সংগ্রহকারী:

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা পাঁচ রান সংগ্রহকারী:

১১৬ ম্যাচে ৩৩৯৯ রান করে এই ফরম্যাটে শীর্ষে রয়েছেন মার্টিন গাপ্টিল। ১২৮ ম্যাচে ৩৩৭৯ রান সংগ্রহ করে রোহিত শর্মা রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রাক্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন তৃতীয় স্থানে। ৫০.১২ গড়ে ৯৯ ম্যাচে ৩৩০৮ রান করেছেন তিনি। চতুর্থ স্থানে থাকা আয়ারল্যান্ডে পল স্টার্লিং-এর সংগ্রহ ২৮৯৪ রান। ২৮৫৫ রান করে করে পঞ্চম স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+