বিরাট-সিংহাসন দখলের পথে গাপটিল, চমকে দিলেন চ্যাপম্যান! জয়পুর-জয়ে ভারতের টার্গেট ১৬৫

জয়পুরে সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকেই ভারতের দিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিল নিউজিল্যান্ড। টস হেরে ব্য়াট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে টিম সাউদির নেতৃত্বাধীন দল। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৭০ রান করলেন মার্টিন গাপটিল। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড রয়েছে তাঁর দখলে। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের রেকর্ড এখনও বিরাট কোহলির দখলে, তবে তা ভাঙতে গাপটিলের দরকার আর ১১ রান।

বিরাট-সিংহাসন দখলের পথে গাপটিল, চমকে দিলেন চ্যাপম্যান!

৯৫টি টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির রান ৩২২৭। জয়পুরে আজ কেরিয়ারের ১১০তম টি ২০ আন্তর্জাতিকে ৭০ রানে আউট হওয়ার পর মার্টিন গাপটিলের রান হল ৩২১৭। দুটি শতরান ও ১৯টি অর্ধশতরান রয়েছে। ভারতের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে তিনি এদিন পেলেন প্রথম অর্ধশতরান। গাপটিল আর মার্ক চ্যাপম্যানের জোড়া ঝোড়ো অর্ধশতরানই ভারতের বিরুদ্ধে লড়াইয়ের মতো রানে পৌঁছে দিল কিউয়িদের। গাপটিল ও টিম সেইফার্টের জুটিতে ওঠে ৪০ রান। কেকেআরের হয়ে আইপিএল খেলা টিম সেইফার্ট এদিন ১১ বলে ১২ রান করে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় শিকার হন। অভিজ্ঞ গাপটিলের সঙ্গে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন মার্ক চ্যাপম্যান, যিনি টি ২০ বিশ্বকাপের দলে থাকলেও সুপার টুয়েলভ, সেমিফাইনাল বা ফাইনালে খেলার সুযোগ পাননি।

বিরাট-সিংহাসন দখলের পথে গাপটিল, চমকে দিলেন চ্যাপম্যান!

মার্ক চ্যাপম্যানের জন্ম হংকংয়ে। তাঁর পিতার জন্মসূত্রে নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ পান এই অলরাউন্ডার। হংকংয়ের অনূর্ধ্ব ১৯ দলে ১৫ বছর বয়সে সুযোগ পাওয়ার পর ২০১৪ সালে তাঁর টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয়। নিউজিল্যান্ডে পরীক্ষা দিয়ে ২০ ঘণ্টার বিমানযাত্রার ধকলকে জয় করে চ্যাপম্যান হংকংয়ের হয়ে একদিনের আন্তর্জাতিকের অভিষেকে শতরান হাঁকিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২০১৫ সালে, অপরাজিত ছিলেন ১২৪ রানে। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি ২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচ তিনি হংকংয়ের হয়ে খেলেছেন নাগপুরে। পরে সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডে ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার। ২০১৭-১৮ মরশুমে সুপার স্ম্যাশে তিনশোর উপর রান করেন, ওয়ান ডে ফোর্ড ট্রফিতে চার শতাধিক রান করার সুবাদে ২০১৮ সালে নিউজিল্যান্ড দলের হয়ে প্রথম খেলার সুযোগ পান ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে। নিউজিল্যান্ডে রাগবি খেলতে গিয়ে বাঁ হাটুর লিগামেন্টে ছিঁড়লেও তা চ্যাপম্যানের ক্রিকেট কেরিয়ারে কোনও সমস্যা তৈরি করেনি।

বিরাট-সিংহাসন দখলের পথে গাপটিল, চমকে দিলেন চ্যাপম্যান!

আজ নিউজিল্যান্ডের হয়ে দ্বাদশ টি ২০ আন্তর্জাতিকে প্রথমবার ভারতের বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত অর্ধশতরান করলেন চ্যাপম্যান। কেরিয়ারের ৩১তম টি ২০ আন্তর্জাতিকে এটি তাঁর দ্বিতীয় অর্ধশতরান। টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারে নিজের সর্বাধিক রানের রেকর্ড অবশ্য ভাঙতে পারলেন না ১ রানের জন্য। ২০১৫ সালে আবু ধাবিতে ওমানের বিরুদ্ধে ৬৩ রানে অপরাজিত ছিলেন। এদিন ম্যাচের ১৩.২ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হলেন সেই ৬৩ রানেই। মার্টিন গাপটিলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করলেন ১০৯ রান। প্রথম ওভারের তৃতীয় বলেই ড্যারিল মিচেলকে শূন্য রানে বোল্ড করে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারের শেষে কিউয়িদের স্কোর ছিল ১ উইকেটে ২। সেখান থেকে প্রথমে দাপুটে ব্যাটিং শুরু করেন চ্যাপম্যান। পরে স্বমহিমায় ফেরেন গাপটিলও। চ্যাপম্যান ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫০ বলে ৫৩ রান করেন। চ্যাপম্যানকে ১৪তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড করার পর পঞ্চম বলে গ্লেন ফিলিপসকে আউট করেন অশ্বিন। খাতা খোলার আগে লেগ বিফোরের সিদ্ধান্তে রিভিউ নিয়েও রক্ষা পাননি ফিলিপস। ১১০ রানের মাথাতেই তৃতীয় উইকেট হারায় কিউয়িরা। ১৭.২ ওভারে দলের ১৫০ রানের মাথায় গাপটিল ও ১৮.২ ওভারে ১৫৩ রানের মাথায় টিম সেইফার্ট আউট হন। ১৯.৫ ওভারে ১৬২ রানের মাথায় রাচিন রবীন্দ্র ব্যক্তিগত ৭ রানে মহম্মদ সিরাজের বলে বোল্ড হন। নিজের ৫০তম টি ২০ আন্তর্জাতিকে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট পান অশ্বিন। চার ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নেন ভুবি। মহম্মদ সিরাজ চার ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পান। অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি। অভিষেক ম্যাচে বোলিং করানো হয়নি ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+