Marlon Samuels: ওয়েস্ট ইন্ডিজকে জোড়া টি ২০ বিশ্বকাপ জেতানো স্যামুয়েলস দুর্নীতির নাগপাশে, বড় শাস্তির সম্ভাবনা

Marlon Samuels: ওয়েস্ট ইন্ডিজকে দু-বার টি ২০ বিশ্বকাপ জেতানো মার্লন স্যামুয়েলস এবার দুর্নীতির নাগপাশে। ইতিমধ্যেই দুর্নীতিদমন বিষয়ক নিরপেক্ষ ট্রাইবুনাল ২০১২ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচকে দোষী সাব্যস্ত করেছে।

মার্লন স্যামুয়েলসের কেরিয়ারে রয়েছে একাধিক বিতর্ক। তবে ২০১৯ সালে আবু ধাবিতে টি ২০ লিগের দুর্নীতি-দমন সংক্রান্ত বিধি ভঙ্গের অভিযোগ ওঠে স্যামুয়েলসের বিরুদ্ধে। তার জেরেই বড় শাস্তির মুখে পড়তে চলেছেন।

Marlon Samuels: ওয়েস্ট ইন্ডিজকে জোড়া টি ২০ বিশ্বকাপ জেতানো স্যামুয়েলস দুর্নীতির নাগপাশে

এমিরেটস ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টে খেলার সময় দুর্নীতিদমন সংক্রান্ত বিধির চারটি ধারা লঙ্ঘনে দোষী সাব্যস্ত হয়েছেন স্যামুয়েলস। ২০২১ সালে আইসিসি স্যামুয়েলসকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল। তারপর চলছিল তদন্ত। তাতেই স্যামুয়েলসের দোষ প্রমাণিত হয়েছে। জানা যাচ্ছে, দুই পক্ষের বক্তব্য শুনেই চূড়ান্ত শাস্তি ঘোষণা করবে ট্রাইবুনাল।

আবু ধাবি টি ১০ লিগে স্যামুয়েলসকে দলে নিয়েছিল কর্নাটক টাস্কার্স। কিন্তু তিনি ওই টুর্নামেন্টে খেলেননি। এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন সংক্রান্ত বিধির ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ ধারাগুলি স্যামুয়েলস লঙ্ঘন করেছেন বলে ট্রাইবুনালের তদন্তে বেরিয়ে এসেছে।

এর মধ্যে প্রথম ধারায় কোনও ব্যক্তির থেকে উপহার, অর্থ, আতিথেয়তা বা অন্য সুযোগ-সুবিধা নেওয়া যা খেলার খ্যাতিতে নেতিবাচক প্রভাব ফেলে এমন কাজ করার বিষয় রয়েছে। কিন্তু গোটা বিষয়টি তিনি দুর্নীতিদমন আধিকারিককে জানাননি। ৭৫০ মার্কিন ডলারের বেশি মূল্যের আতিথেয়তা গ্রহণের বিষয়টি চেপে গিয়েছেন। দুর্নীতিদমন শাখার তদন্তে সহযোগিতা করেননি।

Marlon Samuels: ওয়েস্ট ইন্ডিজকে জোড়া টি ২০ বিশ্বকাপ জেতানো স্যামুয়েলস দুর্নীতির নাগপাশে

তদন্তের ক্ষেত্রে জরুরি বিভিন্ন তথ্য গোপনও করেছেন, যাতে দুর্নীতিদমন শাখার তদন্ত বিঘ্নিত হয়েছে। এমন নানা বিষয়ে স্যামুয়েলস দোষী সাব্যস্ত হয়েছেন। প্রথমটির ক্ষেত্রে স্যামুয়েলসকে দোষী সাব্যস্ত করেছেন ট্রাইবুনালের বেশিরভাগ সদস্য, বাকি তিনটির ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে সর্বসম্মতভাবেই। মনে করা হচ্ছে, তিনি কোনও বুকির থেকে উপহার ও আতিথেয়তা গ্রহণ করলেও তথ্য গোপন করেছিলেন।

স্যামুয়েলস ২০২০ সালের নভেম্বরে অবসর ঘোষণা করে দেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি টেস্ট, ২০৭টি একদিনের আন্তর্জাতিক ও ৬৭টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি শতরান-সহ ১১ হাজারের উপর রান রয়েছে। ২০১২ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করে ম্যাচের সেরা দেশকে চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা নেন।

২০০৮ সালের মে মাসেও এ ধরনের অপরাধের জেরে দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্যামুয়েলস। তখনও কোনও বুকির থেকে অর্থ বা সুবিধা বা উপহার নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ২০২১ সালে সাবাইনা পার্কে জামাইকার ১৯ জন ক্রিকেটারের ম্যুরালে স্যামুয়েলস ছিলেন অন্যতম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+